News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Dimsagar : ডিমসাগরে মহিলার মৃতদেহ উদ্ধার, সুষ্ঠ তদন্তের দাবি সিপিএমের
Image

Dimsagar : ডিমসাগরে মহিলার মৃতদেহ উদ্ধার, সুষ্ঠ তদন্তের দাবি সিপিএমের

আগরতলা, ১০ জুন : রাজধানী আগরতলা শহরের লেইক চৌমুহনী সংলগ্ন ডিমসাগর  থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে এই মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, প্রাতঃভ্রমণকারীরা মৃতদেহটি লেইকের মধ্যে পড়ে থাকতে দেখেন। মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়। এখনো পর্যন্ত মহিলাকে শনাক্ত করা যায়নি। সাতসকালে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে সিপিআইএম রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সিপিআইএম দলের তরফ থেকে আজ পশ্চিম থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। ডিম সাগর লেক থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছে বিরোধীদল সিপিআইএম।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026
Scroll to Top