News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sonamura-Agartala Road Blocked: পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সোনামুড়া-আগরতলা সড়ক অবরোধ
Image

Sonamura-Agartala Road Blocked: পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সোনামুড়া-আগরতলা সড়ক অবরোধ

আগরতলা, ১০ জুন : পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে শুক্রবার সোনামুড়া-আগরতলা সড়ক অবরোধ করেন রাঙ্গামাটি এলাকার বাসিন্দারা। অবরোধের ফলে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। তাতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছিল।

জানা গেছে, ছয় মাস ধরে পানীয় জল না পেয়ে সোনামুড়া টু আগরতলা সড়ক অবরোধ করে  রাঙ্গামাটি গ্ৰাম পঞ্চায়েত এলাকাবাসী। এক দিকে বিদ্যুৎ এর সমস্যা, অন্যদিকে জলের সমস্যা। এই সব কারনে নাজেহাল ওই গ্ৰামের সাধারণ জনগণ। পানীয় জল এবং বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত দফতরের কর্মকর্তাদের কাছে দাবি জানিয়ে আসছেন। কিন্তু সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তাতে জটিল সমস্যার সম্মুখীন বিস্তীর্ণ এলাকার মানুষজন। শেষ পর্যন্ত বাধ্য হয়েই রাঙ্গামাটি এলাকার জনগণ শুক্রবার রাঙ্গামাটি এলাকায় আগরতলা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

দীর্ঘক্ষণ অবরোধের ফলে অবরুদ্ধ পাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে। তাতে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করেছিল। অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান। প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন। পরিস্রুত পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন প্রশাসনের কর্মকর্তারা। তাঁদের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর অবরোধকারীরা আপাতত অবরোধ প্রত্যাহার করে নেন। অবরোধকারীরা অবশ্য হুশিয়ারি দিয়েছেন, দাবি অনুযায়ী পরিস্রুত পানীয় জল এবং বিদ্যুতের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

Releated Posts

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর প্রাথমিক ময়নাতদন্তে ফাঁসি নিশ্চিত হয়েছে, আইন অনুযায়ী তদন্ত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ জুলাই:   ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top