News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএসসি নার্সিং পাস করা নির্মাণ শ্রমিকের মৃত্যু
Image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএসসি নার্সিং পাস করা নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিলোনিয়া, ১০ জুন : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার মনপাথরীর লক্ষীপুর এলাকায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল দেবনাথ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত নির্মাণ শ্রমিকের নাম শ্যামল দেবনাথ বয়স  (২৬)। বাড়ি গর্জনিয়া এলাকায়।

সম্প্রতি বিএসসি নার্সিং কোর্স শেষ করে পিতার মৃত্যু হওয়ায় বাড়িতে এসেছেন ওই যুবক। নার্সিংয়ের কাজ না পেয়ে নির্মাণ শ্রমিকের কাজে যোগ দেন তিনি।  লক্ষ্মীপুর এলাকার মুরারি দেবনাথের বাড়িতে নির্মাণ কাজ চলার সময় লোহার পিলার বসাতে গিয়ে হঠাৎই অসতর্কতার কারণে রাস্তা দিয়ে যাওয়া বিদ্যুৎ পরিবাহী তারের সাথে লোহার পিলারের সংযোগ ঘটে যায়। এতে  বিদুৎ এর সংস্পর্শে চলে আসে তিন শ্রমিক। একজন বেঁচে গেলেও অপর দুই জন  গুরুতর আহত হন। সাথে সাথে তিনজনকে বড়পাথরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে শ্যামলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অপর নির্মাণ শ্রমিক বিপ্লব দাস গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনের মধ্যে  মিন্টু দাস সুস্থ রয়েছেন বলে খবর।মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।   নির্মাণ শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনায়   গোটা এলাকা জুড়ে শোকের  আবহ বিরাজ করছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নির্মাণ শ্রমিকের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের জন্য প্রশাসনের কাছে জনগনের তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top