News Flash

Image

ভোট প্রচারে বিজেপি প্রার্থী

আগরতলা, ১০ জুন : উপনির্বাচনের  প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী। বিভিন্ন এলাকায়  বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন শাসক ও বিরোধী দলের প্রার্থীদের। চারটি আসনের উপ নির্বাচনের মোট ২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামী ২৩ জুন। 

শুক্রবার ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের সেন্ট্রাল রোডে বাড়ি বাড়ি প্রচার চালিয়েছেন বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন মন্ত্রী রাম প্রসাদ পাল, বিধায়িকা কল্যাণী রায় সহ অন্যান্যরা। এদিন সব বয়সের ভোটারদের সঙ্গে কথা বলেছেন বিজেপি প্রার্থী। তাদের হাতে তুলে দিয়েছেন রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজের লিফলেট। বিজেপির বাড়ি বাড়ি প্রচারে মহিলা কার্যকরতাদের উপস্থিতি ছিল এদিন নজর কাড়া।

বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা এদিন বলেছেন, জন্ম থেকেই আগরতলায় বেড়ে ওঠা। নতুন পুরানো সকল মানুষের সঙ্গে কথা হচ্ছে। পুরনো মানুষদের সঙ্গে ফের একবার দেখা করার সুজোগ মিলছে।  নষ্টালজিক অনুভব করছেন বলে জানিয়েছেন তিনি। ভোটকে কেন্দ্র করে নতুনভাবে সবার সঙ্গে কথা  হওয়ায় সুবাদে ভাল লাগছে বলে জানিয়েছেন তিনি। কোনো মানুষ অভিযোগ জানায়নি বলে জানিয়েছেন তিনি। তবে জলের সমস্যা নিয়ে কিছু অভিযোগ জানিয়েছেন। সমাধানের আশ্বাস দিয়েছেন, জানান বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা। 

Releated Posts

দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: দিল্লিতে ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ এবং নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস…

ByByReshmi Debnath Jul 22, 2026

দিল্লির ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় বিজেপির বিক্ষোভ মিছিল, কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রদেশ সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: নয়াদিল্লিতে  কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল…

ByByReshmi Debnath Jul 22, 2026

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় উত্তরপ্রদেশে শেষকৃত্য সম্পন্ন ত্রিপুরার ডিজিপি অনুরাগের

বাঘপত (উত্তরপ্রদেশ), ২২ জুলাই (আইএএনএস) : ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগের শেষকৃত্য বুধবার উত্তরপ্রদেশের বাঘপত জেলার বারাউটে তাঁর…

ByBySandeep Biswas Jul 22, 2026

ত্রিপাক্ষিক শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন এনএলএফটি

আগরতলা, ২২ জুলাই: ত্রিপাক্ষিক শান্তিচুক্তি – ২০২৪ দ্রুত বাস্তবায়ন, প্রত্যাগত সদস্যদের পুনর্বাসন এবং তিপ্রাসা জনগণের কল্যাণে বিভিন্ন দাবি…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top