News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Assembly : বিধানসভার ৪টি কেন্দ্রের উপনির্বাচন : ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন
Image

Assembly : বিধানসভার ৪টি কেন্দ্রের উপনির্বাচন : ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

আগরতলা, ৯ জুন (হি. স.) : ত্রিপুরায় বিধানসভার ৪টি কেন্দ্রের উপনির্বাচনে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ৪৬-সুরমা (এসসি) বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রেখা সবর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ইতিপূর্বে, ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে তৃণমূল প্রার্থী নীলকমল সাহার মনোনয়ন বাতিল হয়েছিল। অবশ্য, ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস নিজে থেকেই প্রার্থী বদল করেছে। উপনির্বাচনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।

এখন ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬ জন প্রার্থী। ৪৬-সুরমা (এসসি) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী এবং ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ জন প্রার্থী।প্রসঙ্গত, আগামী ২৩ জুন ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচন হবে। ২৬ জুন নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা দেবে। ইতিমধ্যে ত্রিপুরায় নির্বাচন পর্যবেক্ষক এবং ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক এসে পড়েছেন।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top