News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sudip Roy Barman :ত্রিপুরায় উপনির্বাচনে বিজেপিকে যোগ্য জবাব দিতে কংগ্রেস প্রস্তুত : সুদীপ
Image

Sudip Roy Barman :ত্রিপুরায় উপনির্বাচনে বিজেপিকে যোগ্য জবাব দিতে কংগ্রেস প্রস্তুত : সুদীপ

আগরতলা, ৮ জুন (হি. স.) : ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচনে শাসক দল বিজেপিকে যোগ্য জবাব দিতে কংগ্রেস পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে কড়া বার্তা দিলেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপি জোট সরকারের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ। এখন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তিনি। তাঁর আশ্বাস, যে কোন পরিস্থিতিতে নেতারা কর্মী-সমর্থকদের পাশে থাকবেন।

আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের দিন বুথ কেন্দ্রে বাঁধা প্রাপ্ত হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। বুথ দখলের একটি ঘটনাও বরদাস্ত করা হবে না। তিনি সুর চড়িয়ে বলেন, বিজেপি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। ত্রিপুরার ভাল হোক প্রত্যাশায় বিজেপি-তে যোগ দিয়েছিলাম। কিন্ত, মানুষের সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ এই সরকার।

তাঁর দাবি, উপনির্বাচনে প্রতিশ্রুতি খেলাপের যোগ্য জবাব দিতে হবে। নির্বাচনকে প্রহসনে পরিণত হতে না দেওয়ার জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে। তাঁর সাফ কথা, উপনির্বাচনে কারচুপি বরদাস্ত করা হবে না। ভোট প্রহসন করার চেষ্টা হলে কংগ্রেস যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে, হুশিয়ারি দিয়ে বলেন তিনি। তাঁর আহবান, হাতে হাত মিলিয়ে সকলে এগিয়ে আসুন।এদিনের সুদীপ রায় বর্মনের বার্তা দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, চারটি আসনের মধ্যে কংগ্রেস দুইটি আসনে ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে। ফলে, বাকি দুইটি আসনে কর্মীরা পাশে না থাকলে বিজেপিকে লড়াই ছুড়ে দেওয়া সম্ভব হবে না, বুঝতে পারছেন সুদীপ রায় বর্মণ। তাই, গোঁড়াতেই ভোকাল টনিক দিয়ে কর্মীদের চাঙ্গা করতে চাইছেন তিনি, রাজনৈতিক পর্যবেক্ষক মহল এমনটাই মনে করছে।

Releated Posts

দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: দিল্লিতে ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ এবং নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস…

ByByReshmi Debnath Jul 22, 2026

দিল্লির ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় বিজেপির বিক্ষোভ মিছিল, কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রদেশ সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: নয়াদিল্লিতে  কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল…

ByByReshmi Debnath Jul 22, 2026

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় উত্তরপ্রদেশে শেষকৃত্য সম্পন্ন ত্রিপুরার ডিজিপি অনুরাগের

বাঘপত (উত্তরপ্রদেশ), ২২ জুলাই (আইএএনএস) : ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগের শেষকৃত্য বুধবার উত্তরপ্রদেশের বাঘপত জেলার বারাউটে তাঁর…

ByBySandeep Biswas Jul 22, 2026

ত্রিপাক্ষিক শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন এনএলএফটি

আগরতলা, ২২ জুলাই: ত্রিপাক্ষিক শান্তিচুক্তি – ২০২৪ দ্রুত বাস্তবায়ন, প্রত্যাগত সদস্যদের পুনর্বাসন এবং তিপ্রাসা জনগণের কল্যাণে বিভিন্ন দাবি…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top