News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে জুরি নদীর উপর ব্রীজে ফাটল, যাতায়াত বন্ধ
Image

ধর্মনগরে জুরি নদীর উপর ব্রীজে ফাটল, যাতায়াত বন্ধ

ধর্মনগর(ত্রিপুরা), ৩ জুন(হি. স.): জুরি নদীর উপর ব্রীজে হকার উচ্ছেদে সমালোচিত হয়েছিল ধর্মনগর পুর পরিষদ। আজ ওই ব্রীজে বড়সড় ফাটল নজরে এসেছে। ফলে, প্রশাসন ওই ব্রীজ দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে। হকার উচ্ছেদে সমালোচকরা আজ মুখে কুলুপ এঁটেছেন। কারণ, ওই ব্রীজ থেকে হকার উচ্ছেদ না হলে প্রচুর মানুষের প্রাণহানির সম্ভাবনা ছিল। কারণ, ওই ব্রীজ ভেঙ্গে পরার অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।

আজ সকালে ধর্মনগর সেন্ট্রাল রোড এবং মোটর স্ট্যান্ডের মধ্যে সংযোগকারী জুড়ি নদীর উপর ব্রীজে বিশাল ফাটল ধরা পড়েছে। খবর পেয়ে পূর্ত দফতরের প্রকৌশলীরা ব্রীজ পরিদর্শন করেছেন। এরপরই ওই ব্রীজে যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। অস্থায়ীভাবে ব্রীজে বাঁশ দিয়ে ব্যারিকেড লাগানো হয়েছে।

পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুকমল চাকমা জানান, বিষয়টি নিয়ে চিফ ইঞ্জিনিয়ারের সাথে মোবাইলে কথা বলেছেন এবং ব্রিজের বর্তমান অবস্থার ছবি পাঠিয়েছেন। এখন চিফ ইঞ্জিনিয়ার যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই ব্রীজের সংস্কার করা হবে।

উল্লেখ্য, এই ব্রিজ টি ১৯৯৭  সালে উদ্বোধন হয়েছিল এবং এজেন্সির দায়িত্বে ছিল মেসার্স আর কে ভট্টাচার্য এন্ড কোং। কিছুদিন আগে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকারের তৎপরতায় ব্রিজের উপর হকার উচ্ছেদ করেছিলেন। ফলে আজ বহু মানুষ প্রাণে বেঁচে গেছেন।

Releated Posts

ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর-এর প্রয়াণে রাজ্য মন্ত্রিসভার শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর আজ আগরতলায় অকাল প্রয়াণে ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির প্রয়াণ: আগামীকাল সমগ্র রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের প্রয়াত মহানির্দেশক অনুরাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার আগামীকাল সমগ্র…

ByByReshmi Debnath Jul 20, 2026

ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয়; একজনের অবস্থা আশঙ্কাজনক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস) : ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে হামলায় চার…

ByBySandeep Biswas Jul 20, 2026

ডিজিপি অনুরাগকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top