News Flash

  • Home
  • বিনোদন
  • Legal service camp : কুমারঘাটে আইনসেবা শিবির অনুষ্ঠিত
Image

Legal service camp : কুমারঘাটে আইনসেবা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ গ্রামীণ জনগণের কাছে আইনি পরিষেবা পৌঁছে দিতে ঊনকোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও ঊনকোটি জেলা প্রশাসনের সহায়তায় আজ পেঁচারথল ব্লকের আন্দারছড়া হাইসুকল মাঠে এক মেগা আইনসেবা শিবির অনুষ্ঠিত হয়৷ একই সাথে কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷


শিবিরের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেঁচারথল বিএসি-র চেয়ারম্যান সজল চাকমা৷ আইনসেবা শিবিরে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে বিভিন্ন দপ্তর থেকে স্টল খোলা হয়৷ শিবিরের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, এই জাতীয় শিবিরের ফলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন৷ আইনসেবা শিবির থেকে আইনের সুবিধাগুলি কিভাবে পাওয়া যাবে সে সম্পর্কে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের ধারণা তৈরি হবে৷ তাছাড়াও এই শিবির উপলক্ষে যে সকল স্টল খোলা হয়েছে সেখান থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণে যে প্রকল্পগুলি রয়েছে সে সম্পর্কেও মানুষ অবহিত হতে পারবেন৷ এই সুবিধাগুলি এক জায়গা থেকেই মানুষ নিতে পারবেন৷ প্রকল্পের সুবিধাগুলি কাজে লাগাতেও তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ প্রধান অতিথির ভাষণে পেঁচারথল বিএসি-র চেয়ারম্যান সজল চাকমা বলেন, এই জাতীয় শিবির সব সময় হয় না৷

আইনি ক্ষেত্রে কারোর কোনও সহায়তার প্রয়োজন হলে এখান থেকেই তারা এর সুবিধা নিতে পারেন৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন জেলাশাসক ইউ কে চাকমা, পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, পেঁচারথলের বিডিও সাগর দেববর্মা৷ স্বাগত ভাষণ দেন এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড স্পেশাল জজ পি কুমার৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ঊনকোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষের জেলা সম্পাদক লোপামুদ্রা দাশগুপ্ত৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীত নিকেতনের শিল্পীরা৷ অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অতিথিগণ কৃষি দপ্তর থেকে প্রদত্ত স্প্রে মেশিন, জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র প্রদত্ত হুইল চেয়ার, হিয়ারিং মেশিন সহ চলন সামগ্রী, শ্রম দপ্তর প্রদত্ত ই-শ্রম কার্ড, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর প্রদত্ত মুখ্যমন্ত্রী অন্ত্যোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় দুজনকে নগদ ২ হাজার টাকা, বন দপ্তর থেকে জেএফএমসি-র অন্তর্গত একটি স্বসহায়ক দলকে ২৫ হাজার টাকার ঋণের চেক, পেঁচারথল ব্লক থেকে আর ও আর সার্টিফিকেট এবং কুমারঘাট মহকুমা শাসক কার্যালয় থেকে কয়েকজন সুবিধাভোগী পরিবারে রেশন কার্ড, পিআরটিসি এবং এসটি সার্টিফিকেট তুলে দেন৷ প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরে ১৪২টি পি আর টি সি, ১১২টি এস টি সার্টিফিকেট প্রদানের জন্য আবেদন গ্রহণ করা হয়৷ আয়ের শংসাপত্র প্রদান করা হয় ৬০টি৷ স্বাস্থ্য দপ্তর থেকে ২২ জনকে চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়৷ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে ২৩৬টি গৃহপালিত পশুপাখির চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ প্রাণীপালকদের সরবরাহ করা হয়৷ এতে ৩০টি পরিবার উপকৃত হয়৷

Releated Posts

চেক বাউন্স মামলা: ২ কোটি টাকা দিতে প্রস্তুত রাজপাল যাদব, আচরণে অসন্তোষ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): একাধিক চেক বাউন্স মামলায় ২ কোটি টাকা পরিশোধের ব্যবস্থা হিসেবে অভিনেতা ও কৌতুকশিল্পী রাজপাল…

ByByNews Desk Oct 7, 2026

‘পরম সত্য বলেছেন’, শান্তি নিয়ে সঞ্জয় দত্তের মন্তব্যকে সমর্থন কংগ্রেসের

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে আগের মতো শান্তির অনুভূতি আর পান না—বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের সাম্প্রতিক এই মন্তব্যকে…

ByByNews Desk Oct 5, 2026

রাজ্যসভা নির্বাচনে উত্তরাখণ্ডে দীনেশ আর্য, বাংলায় কোয়েল মল্লিককে প্রার্থী করল বিজেপি

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ২০২৬ সালের রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনে উত্তরাখণ্ড থেকে দীনেশ আর্য এবং পশ্চিমবঙ্গ থেকে রুক্মিণী মল্লিক…

ByByNews Desk Oct 4, 2026

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top