News Flash

  • Home
  • Uncategorized
  • Women were molested : বিন পাড়ায় মহিলাদের শ্লীলতাহানি ও মারধর করল মদ বিক্রেতারা
Image

Women were molested : বিন পাড়ায় মহিলাদের শ্লীলতাহানি ও মারধর করল মদ বিক্রেতারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। মদ বিক্রি বন্ধ করার জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করায় পশ্চিম ভুবন বনের বিন পাড়ায় মহিলাদের শ্লীলতাহানি ও মারধর করল মদ বিক্রেতারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার আগরতলা পশ্চিম থানায় প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করেন আক্রান্ত মহিলারা। আগরতলা পশ্চিম থানা এলাকার এয়ারপোর্ট রোডের বিনপাড়া এলাকার মহিলারা গত কয়েকদিন আগে মদ বিরোধী অভিযান চালিয়েছিলেন। এলাকায় যারা মদ তৈরি করে এবং মদ বিক্রি করে তাদেরকে মদ তৈরি ও মদ বিক্রি বন্ধ করতে তারা অনুরোধ জানিয়েছিল।

শুধু মদ বিক্রি নয় এলাকায় জুয়ার আসর বসে। মদ বিক্রি এবং জুয়া খেলা বন্ধ করার জন্য এলাকার মহিলারা অনুরোধ জানিয়েছিলেন। একাংশ বিক্রেতা ও জুয়াড়ি মহিলাদের কথায় কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত মহিলারা পুলিশের দ্বারস্থ হন। মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ওইসব এলাকায় গিয়ে যারা মদ বিক্রি করে তাদেরকে মদ বিক্রি বন্ধ করতে নির্দেশ দেয়। তাতে কিপ্ত হয়েই গতকাল রাতে কয়েকজন মহিলাকে শ্লীলতাহানি ও মারধর করে মদ বিক্রেতারা। আক্রান্ত চারজন মহিলা সহ এলাকার অন্যান্য মহিলারা ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ প্রথমে মহিলা থানা দ্বারস্থ হয়। মহিলা থানার পরামর্শে তারা আগরতলা পশ্চিম থানায় যান। সেখানে গিয়ে তারা ঘটনা বিস্তারিতভবে জানান এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। মহিলারা জানিয়েছেন এলাকায় মদ বিক্রি এবং জুয়ার আসর বন্ধ হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। তারা জানিয়েছেন মদ ও জুয়ার খপ্পরে পড়ে এলাকার মানুষ নিঃস্ব হয়ে গেছেন। এলাকার সব অংশের মানুষের কল্যাণে তারা মদ বিক্রি এবং জুয়া খেলা বন্ধ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন। মহিলাদের শ্রীলতাহানি আক্রমণের ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top