News Flash

  • Home
  • দিনের খবর
  • Mass persecution of Vedic Brahmin community : বাংলাদেশে হিন্দু নির্যাতন, প্রতিবাদে ত্রিপুরায় ২৩টি স্থানে বৈদিক ব্রাহ্মন সমাজের গণ অবস্থান
Image

Mass persecution of Vedic Brahmin community : বাংলাদেশে হিন্দু নির্যাতন, প্রতিবাদে ত্রিপুরায় ২৩টি স্থানে বৈদিক ব্রাহ্মন সমাজের গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং হিন্দু মন্দিরে হামলার ঘটনায় উদ্বিগ্ণ বৈদিক ব্রাহ্মন সমাজ আজ ত্রিপুরায় একযোগে ২৩টি স্থানে গণ অবস্থানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে৷ সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী জানান, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তায় অবিলম্বে কমিটি গঠনের জন্য সেদেশের সরকারের কাছে দাবি জানিয়েছি৷ সংগঠনের এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ওই দাবি সনদ আগরতলা স্থিত সহকারী হাই কমিশনারের হাতে তুলে দেওয়া হয়েছে৷


আজ সারা ত্রিপুরায় ২৩টি শাখায় বৈদিক ব্রাহ্মন সমাজ বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ২ ঘন্টার গণ অবস্থান পালন করেছে৷ চন্দন বাবু বলেন, দূর্গা অষ্টমী থেকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের মাত্রা বেড়েছে৷ অতীতেও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নানাভাবে নির্যাতিত হয়েছে৷ এখন মন্দির, পূজা মন্ডপে হামলার ঘটনা বেড়েই চলেছে৷ তাঁর কথায়, বাংলাদেশে হিন্দুদের নিরপত্তা দেওয়া হোক, বৈদিক ব্রাহ্মন সমাজ সেই দাবি জানাচ্ছে৷ শুধু তাই নয়, আগামীদিনে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে কোন ধরনের বাধা বিপত্তি না আসুক, বাংলাদেশ সরকারকে তা নিশ্চিত করতে হবে৷


তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হিন্দুদের নিরাপত্তার প্রশ্ণে বিশেষ কমিটি গঠনের দাবি জানানো হয়েছে৷ আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ তুলে দিয়েছি৷ তাঁর দাবি, আজ একই সময়ে সারা ত্রিপুরায় সংগঠনের ২৩টি শাখায় গণ অবস্থান পালন করা হয়েছে৷

Releated Posts

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top