News Flash

  • Home
  • Uncategorized
  • এইমস-এ চিকিৎসাধীন ধনকর, দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
Image

এইমস-এ চিকিৎসাধীন ধনকর, দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। পশ্চিমবঙ্গের রাজ্যপালকে দেখতে বুধবার এইমস-এ গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জগদীপের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন অমিত শাহ।

ছুটি কাটাতে কিছুদিন আগে উত্তরবঙ্গে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে তিনি সোজা দিল্লি চলে যান। তখনও তিনি সুস্থ ছিলেন। তার পর হঠাৎ জ্বর আসায় চিকিৎসকের পরামর্শ নিয়ে তাঁর রক্ত পরীক্ষা করানো হয়। তাঁর রক্তে ম্যালেরিয়ার সংক্রমণ ধরা পড়ে। এরপর তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমস-এ। এইমস সূত্রের খবর, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এখন ভালই আছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top