News Flash

  • Home
  • খেলা
  • তামিলনাড়ুতে বাজির দোকানে আগুনে মৃত বেড়ে ৬, জখম অন্তত ১০ জন
Image

তামিলনাড়ুতে বাজির দোকানে আগুনে মৃত বেড়ে ৬, জখম অন্তত ১০ জন

চেন্নাই, ২৭ অক্টোবর (হি.স.): তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় আতসবাজির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে আরও একজনের। বুধবার সকাল পর্যন্ত আগুনে মৃতদের সংখ্যা বেড়ে হল ৬। এছাড়াও অন্ততপক্ষে ১০ জন জখম হয়েছেন। মঙ্গলবার রাতে কাল্লাকুরিচি জেলার শঙ্করাপুরম শহরে অবস্থিত একটি আতসবাজির দোকানে আগুন লাগে। মঙ্গলবার রাতেই মৃত্যু হয় ৫ জনের।

জেলাশাসক পি এন শ্রীধর জানান, কমপক্ষে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যেই একজনের মৃত্যু হয়েছে। ১০ জন জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার রাতে দাউদাউ করে জ্বলতে থাকে আতসবাজির ওই দোকান। নিমেষের মধ্যেই পুড়ে চাই হয়ে যায় ওই দোকানের ভিতরে থাকা সমস্ত কিছু। সমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় বুধবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top