News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রীর, দেহ ফেরানোর আশ্বাস
Image

উত্তরাখণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রীর, দেহ ফেরানোর আশ্বাস

কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : ”উত্তরাখণ্ডে অনেকে মারা গিয়েছে। আমরা খুবই দুঃখিত। সমবেদনা জানাচ্ছি।” সোমবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

উত্তরাখণ্ড থেকে প্রাণে বেঁচে ফিরতে পারেননি অনেক বাঙালি অভিযাত্রীই। দুর্গমের টানে ট্রেকিংয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলার ৫ জন। সোমবার তাঁদের দেহ ফিরেছে রাজ্যে। এই বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকারের কী ভূমিকা নিচ্ছে, তা নিয়ে কোনও ইঙ্গিত মিলছিল না এতদিন। সোমবার মুখ্যমন্ত্রী এ ব্যাপারে আশ্বস্ত করেন। সকলকে উৎসবের শুভেচ্ছা জানিয়ে বেদনা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ”বাইরে উত্তরাখণ্ডে অনেকে মারা গিয়েছে। আজ ৫ জনের দেহ এসেছে রাজ্যে। আরও আসবে। আমরা এই অবস্থায় খুবই দুঃখিত। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।” প্রসঙ্গত, দুর্ঘটনার বেশ কয়েকদিন পর আজই উত্তরাখণ্ডের তুষারধসে নিহত ৫ অভিযাত্রীর দেহ ফিরেছে কলকাতায়। এখনও কয়েকজন নিখোঁজ। তাঁদের জন্য কি রাজ্য থেকে কোনও উদ্ধারকারী দল পাঠানো হবে? এ বিষয়ে যদিও কোনও ইঙ্গিত মেলেনি মুখ্যমন্ত্রীর তরফে। রবিবার থেকে ৫ দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে হাজির হয়েছেন। এবার খানিকটা অসুস্থ শরীর নিয়েই উত্তরবঙ্গে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেকথা জানিয়েছেন তিনি নিজেই। সোমবার সেই অবস্থাতেই প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন তিনি।

হিন্দুস্থান সমাচার/ অশোক

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top