News Flash

  • Home
  • বাণিজ্য
  • Lalu Prasad is returning : তিন বছর পর নিজের রাজ্যে ফিরছেন লালুপ্রসাদ
Image

Lalu Prasad is returning : তিন বছর পর নিজের রাজ্যে ফিরছেন লালুপ্রসাদ

পটনা, ২৪ অক্টোবর (হি.স) : তিন বছর পর আজ রবিবার নিজের রাজ্যে ফিরছেন লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে রাঁচির জেলে আটক থাকা, সেখান থেকে জামিনে মুক্তি পেয়ে দিল্লিতে চিকিত্‍সার জন্য যাওয়ায় টানা তিন বছর বিহারের মাটিতে পা রাখেননি রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ।

আজ দিল্লি থেকে স্ত্রী তথা বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং মেয়ে মিশা ভারতীকে সঙ্গে নিয়ে পটনার বিমান ধরবেন তিনি। জেল জীবন এবং রোগভোগের কারণে লালু প্রসাদ শারীরিকভাবে বেশ দুর্বল। তবে দিল্লির এইমসের চিকিত্‍সকেরা তাঁকে পটনা ফেরার অনুমতি দিয়েছেন। আর এমন একটা সময় তিনি নিজের রাজ্যে ফিরছেন যখন বিহারের রাজনীতি এক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে। রাজ্যে দুটি বিধানসভা আসনের উপনির্বাচন হচ্ছে। তারই মধ্যে মহাজোট ভেঙে বেরিয়ে গিয়েছে কংগ্রেস। দুই আসনেই কংগ্রেসকেও মোকাবিলা করতে হচ্ছে লালু প্রসাদের দলকে।


রাজনীতিতে হার-জিতের অঙ্কে নীতীশের থেকে অনেক এগিয়ে লালুপ্রসাদ। আবার শরিক বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশের ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছে। সব মিলিয়ে লালুপ্রসাদের রাজ্যে ফেরাকে ঘিরে রাজ্য-রাজনীতিতে অনেক চমক অপেক্ষা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আপাতত তিনি দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রচার করবেন বলে আরজেডির সাধারণ সম্পাদক ভোলা যাদব জানিয়েছেন।

Releated Posts

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top