News Flash

  • Home
  • Uncategorized
  • Blood donation camp : তেলিয়ামুড়া চাকমা ঘাটে টিএসআর বাহিনীর কার্যালয়ে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

Blood donation camp : তেলিয়ামুড়া চাকমা ঘাটে টিএসআর বাহিনীর কার্যালয়ে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। টিএসআর বাহিনীর জওয়ানরা শুধুমাত্র জননিরাপত্তার দায়িত্বই পালন করছেন না তারা নানা সামাজিক কাজ করবে এগিয়ে আসেন। সোমবার তেলিয়ামুড়া চাকমা ঘাটে টিএসআর বাহিনীর কার্যালয়ে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সোমবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে টি এস আর ১২বাহিনীর সদর কার্যালয়ে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব।
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন টি এস আর ৬ নম্বর বাহিনীর কমান্ডেন্ট ও ১২বাহিনীর ভারপ্রাপ্ত কমান্ডেন্ট জয়ন্ত চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে,৬ নম্বর টি এস আর বাহিনীর এসিস্ট্যান্ট কমান্ডেন্ট রাজিব নাথ, ব্লাড ব্যাংক এর চিকিৎসক সুব্রত লস্কর ।


স্বাগত ভাষণ রাখতে গিয়ে কমান্ডেন্ট জয়ন্ত চক্রবর্তী বলেন, রক্ত দানের মত সামাজিক কর্মসূচিতে প্রতিনিয়ত টি এস আর বাহিনীর জওয়ানরা এগিয়ে আসছে ।শুধু রক্তদান শিবির এর মাধ্যমেই নয়, যখনই কোনো মুমুর্ষ রোগীর রক্তের প্রয়োজন হয় তখনই টি এস আর জওয়ানরা এগিয়ে যায়। জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে বক্তব্য রাখতে গিয়ে রক্তদানের গুরুত্ব নিয়ে বিস্তৃত আলোচনা রাখেন এবং সকলকে রক্ত দানে আরো বেশি করে এগিয়ে আসতে আহ্বান জানান।এই রক্তদান শিবিরে ৬৪ জন টিএস আর জওয়ান রক্ত দান করেন। জন নিরাপত্তার পাশাপাশি সামাজিক কাজেও টি এস আর বাহিনী প্রতিনিয়ত এগিয়ে আসছে।বাহিনী প্রতিষ্ঠার পর থেকে এই নিয়ে ৩০তম রক্তদান শিবির।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top