News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৩-দিনের সফরে জম্মু-কাশ্মীরে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রীনগরে স্বাগত জানালেন মনোজ সিনহা
Image

৩-দিনের সফরে জম্মু-কাশ্মীরে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রীনগরে স্বাগত জানালেন মনোজ সিনহা

শ্রীনগর, ২৩ অক্টোবর (হি.স.): নতুন করে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রস্ত হয়ে রয়েছে গোটা উপত্যকা। জঙ্গিরা কৌশল বদলে এখন নিশানা করছে সাধারণ মানুষকে। ভয়ে ও আতঙ্কে ইতিমধ্যেই কাশ্মীর ছেড়ে চলে আসার ঢল নেমেছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে। এমতাবস্থায় শনিবার জম্মু ও কাশ্মীর সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩-দিনের এই সফরে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রীনগর পৌঁছনোর পর এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

জঙ্গিদের অতিসক্রিয়তা ও শ্রীনগরে স্বরাষ্ট্রমন্ত্রীর রাত্রিবাসের কথা মাথায় রেখে ইতিমধ্যেই গোটা উপত্যকা মুড়ে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। শনিবার থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বুলেভার্ড রোডে সমস্ত রকম যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ থাকছে সংলগ্ন নিশাত বাগ এবং গুপকর রোড। উপত্যকার স্পর্শকাতর এলাকাগুলিতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। সম্প্রতি জঙ্গিরা নিরীহ মানুষকে হত্যা করে উপত্যকায় অস্থিরতা তৈরির যে কৌশল নিয়েছে, তা কী ভাবে রোখা যায়, সে দিকেই সম্ভবত নজর রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top