News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা কেন্দ্রের, উপকৃত হবেন কয়েক লক্ষ সরকারি কর্মী
Image

৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা কেন্দ্রের, উপকৃত হবেন কয়েক লক্ষ সরকারি কর্মী

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর। ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করল কেন্দ্র। একই হারে মহার্ঘ ভাতা পাবেন পেনশনভোগীরাও।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে শিলমোহর পড়ে। করোনার জেরে রাজস্ব সংগ্রহে ঘাটতির কারণে ২০২০ সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ বন্ধ।

সরকারি সূত্রে খবর, এ বছরের ১ জুলাই থেকে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে। এর ফলে উৎসবের মরসুমে উপকৃত হবেন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী।


সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতি বছর দু’বার কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার কথা। জুলাই থেকে ফের থমকে থাকা মহার্ঘ ভাতা চালু হওয়ার খবরে খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। একই পরিমাণ মহার্ঘ ভাতা পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরাও।


সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বিগত দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হয়েছিল ২৮ শতাংশ। নয়া ঘোষণা অনুযায়ী, আরও ৩ শতাংশ বৃদ্ধি হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ পৌঁছবে মূল বেতনের ৩১ শতাংশে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top