News Flash

Image

সিউড়িতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২

সিউড়ি, ১৮ অক্টোবর (হি. স.) : বীরভূমের সিউড়িতে ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। ঘটনায় আহত আরও তিন জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার ভোরে ঘটনাটি ঘটে। গাড়িটি তারাপীঠের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের দিক থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। সম্ভবত তারাপীঠের দিকেই যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। অপরদিকে রামপুরহাটের দিক থেকে দুবরাজপুরের দিকে আসছিল একটি বড় গাড়ি। তখনই মুখোমুখি সংঘর্ষ হয়। এই কারণেই পথদুর্ঘটনা। ঘটনাস্থলের মৃত্যু হয় দুজনের। আহত অবস্থায় বাকি তিনজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রাই। সিউড়ি থানার পুলিশ ক্রেনের মাধ্যমে চারচাকা গাড়িটিকে রাস্তায় তুলে আনে। এখনও মৃতদের পরিচয় জানা যায়নি। হিন্দুস্থান সমাচার / সোনালি

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top