News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্ক না পরায় জরিমানা, ১.৬৩ কোটি টাকা আদায় দক্ষিণ রেলের
Image

মাস্ক না পরায় জরিমানা, ১.৬৩ কোটি টাকা আদায় দক্ষিণ রেলের

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): মাস্ক না পরায় চলতি বছরের এপ্রিল মাস থেকে ১২ অক্টোবরের মধ্যে ১ কোটি ৬৩ লক্ষ টাকা আদায় করেছে দক্ষিণ রেল। বৃহস্পতিবার দক্ষিণ রেলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে, ভ্রমণের সময় বিভিন্ন অপরাধের জন্য যাত্রীদের কাছ থেকে জরিমানা হিসেবে ৩৫ কোটি ৪৭ লক্ষ টাকা সংগ্রহ করেছে দক্ষিণ রেল।

ভারতে করোনার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে এলেও, মারণ এই ভাইরাস এখনও নির্মূল হয়নি। কিছু দিন আগেই কোভিড বিধির মেয়াদ আরও ৬ মাসের জন্য বাড়িয়েছে রেল। নতুন নির্দেশিকায় রেল জানিয়েছে, স্টেশন চত্বর এবং ট্রেনে মাস্ক না পরলে যাত্রীদের ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। রেল কড়া হলেও, যাত্রীরা কিন্তু উদাসীন! বহু যাত্রীর মুখেই দেখা যায় না মাস্ক। চলতি বছরের এপ্রিল মাস থেকে ১২ অক্টোবরের মধ্যে ১ কোটি ৬৩ লক্ষ টাকা জরিমানা হিসেবে আদায় এটাই তো বুঝিয়ে দিচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top