News Flash

  • Home
  • দেশ
  • ‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের
Image

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি স্বাধীনতা আন্দোলনে জাতীয় চেতনা জাগিয়ে তুলতে লোকমান্য তিলকের ঐতিহাসিক ভূমিকারও প্রশংসা করেন।

শনিবার পুনেতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালকে মর্যাদাপূর্ণ লোকমান্য তিলক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ ছাত্রছাত্রী ও যুবকদের তিলকের দেখানো পথ অনুসরণের আহ্বান জানান।

তিনি বলেন, “আমি গুজরাটি ভাষায় লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়েছি। যুব সমাজের কাছে আমার আবেদন, এই বইটি পড়ুন। আমি নিশ্চিত করে বলতে পারি, এটি পড়লে জীবনে ভুল করার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এই গ্রন্থে ভগবদ্গীতার ব্যবহারিক দর্শন তুলে ধরা হয়েছে এবং একজন সাধারণ মানুষ কীভাবে সেই শিক্ষাকে জীবনে প্রয়োগ করতে পারেন, তা ব্যাখ্যা করা হয়েছে।”

অমিত শাহ বলেন, ব্রিটিশ শাসকেরা যেসব সংবাদপত্রকে সবচেয়ে বেশি ভয় পেত, তার মধ্যে ছিল তিলকের ‘কেশরী’ এবং ‘মারাঠা’। এই দুই সংবাদপত্রের মাধ্যমে তিলক জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি বলেন, লোকমান্য তিলকের বিশ্বাস ছিল, জাতীয় চেতনা জাগিয়ে না তুলে অর্জিত স্বাধীনতার কোনও প্রকৃত মূল্য নেই। গণেশ উৎসবের মতো সাংস্কৃতিক উৎসব এবং বিভিন্ন জনমুখী উদ্যোগের মাধ্যমে তিনি সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন।

লোকমান্য তিলক স্মারক ট্রাস্টকে ধন্যবাদ জানিয়ে শাহ বলেন, সমাজ ও দেশের জন্য অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, কেউ যখন দেশের জন্য ব্যতিক্রমী কাজ করেন, তখন তিনি শুধু একজন ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠানে পরিণত হন। এমন ব্যক্তিত্বদের সম্মান জানানো সমাজের কৃতজ্ঞতার প্রকাশ এবং একই সঙ্গে অন্যদেরও অনুপ্রাণিত করে।

অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার প্রদান দেশের বিভিন্ন স্তরের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

লোকমান্য তিলকের মৃত্যুবার্ষিকীর প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিলক ‘স্বরাজ’-কে গণআন্দোলনে রূপ দিয়েছিলেন, ‘স্বদেশি’-র প্রচার করেছিলেন এবং গণেশ উৎসবের মতো সাংস্কৃতিক আয়োজনকে ব্রিটিশবিরোধী জনজাগরণের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন। তাঁর আত্মনির্ভরতা ও অর্থনৈতিক জাতীয়তাবাদের ভাবনা আজকের ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগেরও ভিত্তি বলে মন্তব্য করেন অমিত শাহ।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top