News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতির বদলি, রাষ্ট্রপতির অনুমতি, বিজ্ঞপ্তি জারি
Image

ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতির বদলি, রাষ্ট্রপতির অনুমতি, বিজ্ঞপ্তি জারি

আগরতলা, ৯ অক্টোবর (হি. স.) : ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশী রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হচ্ছেন। তেমনি রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিত মোহান্তি ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন। প্রধান বিচারপতিদের বদলির আদেশে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমতি মিলেছে। তাই, কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের বিচার বিভাগ বিচারপতিদের বদলির আদেশ জারি করেছে।


এদিকে, মধ্য প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি মহম্মদ রফিক হিমাচল প্রদেশে হাই কোর্টে, মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার সিকিম হাই কোর্টে এবং অন্ধ্র প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি এ কে গোস্বামী ছত্তিসগড় হাইকোর্টে বদলি হয়েছেন। তাঁদের বদলির আদেশও জারি হয়েছে।


এছাড়া, ৮টি হাইকোর্টে প্রধান বিচারপতির নিযুক্তিতেও রাষ্ট্রপতির অনুমতি মিলেছে। তাই, তাঁদের নিযুক্তির আদেশও কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের বিচার বিভাগ জারি করেছে। নতুন নিযুক্তিতে কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তি পেয়েছেন। মেঘালয় হাইকোর্টের বিচারপতি রঞ্জিত ভি মোরে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন। কর্নাটক হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্তি পেয়েছেন। মধ্য প্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তি পেয়েছেন।


এদিকে, হিমাচল প্রদেশের অস্থায়ী প্রধান বিচারপতি আর ভি মালিমাথ মধ্য প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ঋতু রাজ অবস্থি কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তি পেয়েছেন। কর্নাটক হাইকোর্টের বিচারপতি অরবিন্দ কুমার গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন। ছত্তিশগর হাইকোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা অন্ধ্র প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তি পেয়েছেন। তাঁদের সকলের নিযুক্তির বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top