News Flash

  • Home
  • বাণিজ্য
  • People suffer while walking : উদাসীনতার কারণে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার সাধারণ জনগণ
Image

People suffer while walking : উদাসীনতার কারণে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার সাধারণ জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৬ অক্টোবর।। সাবরুম নগর প্রশাসনের উদাসীনতার কারণে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার সাধারণ জনগণ। সাব্রুম মহাকুমায় সাব্রুম নগর পঞ্চায়েতের ০৭-নং এবং ০৮-নং ওয়ার্ডের মধ্য দিয়ে সাব্রুম বাজার হয়ে লুধুয়া, বৈষ্ণবপুর ও মাগরুম যাবার একমাত্র রাস্তাটির কিছু কিছু জায়গা মারাত্মকভাবে ভগ্নদশায় পরিণত হয়ে রয়েছে। এর মধ্যে সাব্রুম নগর পঞ্চায়েতের দুইটি ওয়ার্ডের মধ্য দিয়ে কমলারজোত এলাকাতে খুবই ভগ্নদশায় পরিণত হয়েছে। নগর পঞ্চায়েতের লোকজনদের অভিযোগ রাস্তা ভগ্নদশায় পরিণত হয়েছে ।

তাতে জনগণের চলাচলে কষ্ট হচ্ছে । পাশাপাশি রাস্তার পাশে যে বিদ্যুতের খুঁটি রয়েছে ঐ খুঁটি গুলিতে লাইট জলে না। শুধু তাই নয় ,অল্প একটু বৃষ্টি হলেই ঐ স্থানে কোমর জল জমে যায়। তখন চলাচল একেবারে বন্ধ হয়ে পড়ে। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন ছোট-বড় গাড়ি , বাইক ও বাইসাইকেল থেকে শুরু করে শত শত লোকজনরা চলাচল করতে হয় । এটি সাব্রুম নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড এর লোকজনরা, লুধুয়া, বৈষ্ণবপুর, মাগ্রুম যাওয়ার একমাত্র চলাচলের রাস্তা। এ নিয়ে সাব্রুমের নগর প্রশাসন কুম্ভ নিদ্রায় রয়েছে। নগরের সাধারণ লোকজনরা বহুবার স্থানীয় বিধায়ক থেকে শুরু করে নগর প্রশাসনকে জানানোর পরও কোন প্রকার হেলদোল নেই। এতে নগর পঞ্চায়েতে ও অন্যান্য এলাকার লোকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে ।অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top