News Flash

  • Home
  • Uncategorized
  • Theft in three shops : কালীবাজারে একরাতে তিন দোকানে চুরি
Image

Theft in three shops : কালীবাজারে একরাতে তিন দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ লেফুঙ্গা থানাধীন কালীবাজারে একরাতে তিন দোকানে হানা চোরেদের৷ নারায়ন বিশ্বাসের সারের দোকান, শচী কুমার সরকার পান দোকান এবং তপন পালের ইলেকট্রিক্যাল পার্সের দোকানে হানা দেয় চোরেরা৷ যদিও নারায়ন বিশ্বাসের দোকানের দরজার সম্পূর্ণ ভাঙতে অসমর্থ হয়ে ভেতরে প্রবেশ করতে পারেনি চোরেরা৷ কিন্তু শচী কুমার সরকারের দোকানে দরজা ভেঙে প্রবেশ করে নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায় চোরের দল৷ অন্যদিকে তপন পালের দোকানে সিলিং ভেঙ্গে প্রবেশ করে চোরেরা৷

রবিবার সকালে বিষয়টি জানাজানি হতে খবর দেওয়া হয় পুলিশের৷ আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ৷ গত সপ্তাহে লেফুঙ্গা থানাধীন লেম্বু ছড়া বাজার থেকেও দুটি দোকানে চোরি করতে সক্ষম হয় চোরেরা৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কালিবাজারের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা৷ অভিযোগ কোন ঘটনার ক্ষেত্রেই চোরদের চিহ্ণিত করতে সক্ষম হচ্ছে না পুলিশ৷ পুলিশের এই ব্যর্থতার কারণেই চোরেরা নিয়মিত সাফল্য পাচ্ছে বলে ব্যবসায়ী মহলের অভিযোগ৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top