News Flash

  • Home
  • Uncategorized
  • Young woman drowned in the water : পুকুরের জলে ডুবে মৃত্যু যুবতীর
Image

Young woman drowned in the water : পুকুরের জলে ডুবে মৃত্যু যুবতীর

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ অক্টোবর৷৷ বাসন ধুতে গিয়ে পুকুরের জলে ডুবে সলিল সমাধি সুপর্ণা মোহন্ত নামের এক যুবতীর৷ ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেয়৷ঘটনা ধর্মনগর থানাধীন দিগলবাক এলাকায়৷এলাকায় শোকের ছায়া৷


ঘটনার বিবরণে জানা গেছে, উত্তর জেলার ধর্মনগর থানাধীন দিগলবাক এলাকার তিন নং ওয়ার্ডের বাসিন্দা সুপর্ণা মোহন্ত (২৬) পিতা মৃত দেজরঞ্জন মোহন্ত রবিবার সকালের খাবারের পর বাসন ধুতে নিজ বাড়ির পুকুরের ঘাটে যায়৷কোন এক সময় অসাবধানতার কারনেই পুকুরের জলে তলিয়ে যায় সুপর্না৷দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও সুপর্ণা ঘরে ফিরে যায়নি৷সুপর্ণার মা ঘড় থেকে ডাকাডাকি করলেও সাড়া দেয়নি সূপর্ণা৷শুরু হয় এদিক ওদিক খোঁজাখুঁজি৷ঘটনা বুঝতে পেরে ধর্মনগর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়৷


দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই পরিবারের লোকজন মিলে পুকুরের জল থেকে সুপর্ণা মোহন্তকে উদ্ধার করেন৷ তারপর দমকলকর্মীরা অকুস্থল পৌঁছে সুপর্ণাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন৷ হাসপাতালেই কান্নায় ভেঙে পরেন পরিবারের লোকজনরা৷জানা গেছে সুপর্ণা দীর্ঘদিন ধরেই মির্গি রোগে আক্রান্ত ছিল৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে৷ তারপর জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় ধর্মনগর থানার পুলিশ৷গোটা ঘটনাকে কেন্দ্র করে দিগলবাক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top