News Flash

  • Home
  • Uncategorized
  • Tensions in Laxmipur : মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার লক্ষ্মীপুরে উত্তেজনা
Image

Tensions in Laxmipur : মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার লক্ষ্মীপুরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ অক্টোবর৷৷ মোবাইলের টাওয়ার বসানোর কেন্দ্র করে জেলাশাসক সহ স্থানীয় পঞ্চায়েত এবং ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ অতুল দেববর্মনকে জানিয়েও কাজের কাজ কিছু না হওয়াতে অবশেষে বিক্ষোভ প্রদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে প্রমিলা বাহিনী৷ পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে আপাতত কাজ স্থগিত৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মহারাণীপুর এলাকায় রবিবার দুপুরে৷


খবরে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মহারাণীপুর এলাকায় শাসকদলীয় এক নেত্রীর স্বামীর জায়গায় মোবাইলের টাওয়ার বসানোর কাজ শুরু হয়৷ আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে এলাকার প্রমিলা বাহিনী৷ জানা যায়, মহারানীপুর এলাকার বাসিন্দা জীবন বিশ্বাসের জুতের জায়গার উপর মোবাইলের টাওয়ার বসানোর প্রক্রিয়া শুরু হয়৷ কিন্তু এতে বাঁধা দান করে এলাকাবাসী৷ তাদের বক্তব্য, এই এলাকায় মোবাইল টাওয়ার বসানোর হলে ছোট শিশু থেকে বৃদ্ধ সকলেরই অসুস্থ হওয়ার প্রবণতা দেখা দিতে পারে৷ কারণ এই মোবাইলের টাওয়ার বসানো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর৷


মহারানীপুর এলাকার বাসিন্দা শ্যামল সরকার সহ ২৫ টি পরিবারের লোকজন খোয়াই জেলাশাসক, তেলিয়ামুড়া মহকুমা শাসক, স্থানীয় পঞ্চায়েত সহ স্থানীয় বিধায়ককে গোচরে বিষয়টির নিলেও কোনো এক অজ্ঞাত কারণে কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের৷ অপরদিকে, জীবন বিশ্বাসের স্ত্রী তথা খোয়াই জেলা পরিষদের সদস্যা সাবিত্রী দেব বিশ্বাস জানিয়েছেন, এলাকাবাসীদের সঙ্গে তিনি কথা বলে বিষয়টি মিটমাট করবেন৷ যদি এলাকাবাসী না মানে তবে তিনি পুলিশ ডাকতে বাধ্য হবেন৷


তবে সরকারি নিয়ম রয়েছে, মোবাইল টাওয়ার বসানো হলে যে স্থানে টাওয়ার বসানো হবে এর চারপাশের জনগণের অনুমতি থাকতে হবেএবং যেই ওয়ার্ডে এই টাওয়ার বসানো হবে সেই ওয়ার্ডের মেম্বারের অনুমতি থাকা আবশ্যক৷ কিন্তু স্ত্রী শাসকদলীয় নারীনেত্রী হওয়ার সুবাদে জীবন বিশ্বাস এসব আইনের নিয়ম-কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে গ্রাম প্রধানকে ম্যানেজ করে টাওয়ার বসানোর কাজে উদ্যত হন৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top