News Flash

  • Home
  • Uncategorized
  • Student died tragically in Kamalpur : চিকিৎসার নামে বুজরুকির বীভৎসতায় কমলপুরে মর্মান্তিক মৃত্যু সুকলছাত্রের
Image

Student died tragically in Kamalpur : চিকিৎসার নামে বুজরুকির বীভৎসতায় কমলপুরে মর্মান্তিক মৃত্যু সুকলছাত্রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ চিকিৎসার নামে বুজরুকির বীভৎসতায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দশম শ্রেণীর এক ছাত্রের৷ ঘটনাটি ঘটেছে কমলপুরের নোয়াগাওয়ে৷ অভিযোগ সেখানে নিজেকে চিকিৎসক বলে দাবি করা সুজিত দেবনাথের ভুল চিকিৎসাতেই মৃত্যু হল ওই ছাত্রের৷ ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷


সংবাদ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বাড়ি বিশালগড়ের নেতাজিনগরে৷ নাবালক সুকলছাত্রের নাম দেবাশীষ নমঃ৷ সে দশম শ্রেণীর ছাত্র৷ তার পরিবারের লোকজন জানিয়েছেন, দেবশীষ হাটাচলা করতে পারত না৷ বসেই থাকতে হত তাকে৷ তারপরও সে পড়াশুনা চালিয়ে যেত৷ দশম শ্রেণীর ওই ছাত্রকে রাজ্যে ও বহিঃরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে৷ কিন্তু, কোন উন্নতি হয়নি৷ তারপর একজনের সাথে আলাপচারিতায় উঠে আসে কমলপুরের নোয়াগায় এলাকার চিকিৎসক সুজিত দেবনাথের নাম৷ চিকিৎসক নামধারী সুজিত দেবনাথের সাথে ওই সুকলছাত্রের পরিবারের লোকজন যোগাযোগ করেন৷ চিকিৎসক জানিয়েছেন দেড় বছরের মধ্যে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলবেন৷ এমনকি রোগী হাটাচলাও করতে পারবে৷ তবে সেজন্য ছয় লক্ষ টাকা ওই চিকিৎসককে দিতে হবে৷ চিকিৎসকের এই আশ্বাসে রোগীর পরিবারের লোকজন যেন মরুভূমিতে জলের সন্ধান পেলেন৷ আগেপিছে কোন চিন্তা ভাবনা না করেই ছয় লক্ষ টাকা দিতে রাজী হয়ে যান তারা৷


সেই মোতাবেক গত ২৮ সেপ্ঢেম্বর রোগী তথা সুকলছাত্র দেবাশীষ নমঃকে বিশালগড় থেকে নিয়ে যাওয়া হয় কমলপুরের নোয়াগাওয়ের চিকিৎসক সুজিত দেবনাথের কাছে৷ সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক রোগীকে দেখে বলেন তাকে অন্তত পাঁচদিন তার হেফাজতে রেখে চিকিৎসা করাতে হবে৷ পরিবারের লোকজন তাতেও রাজী হয়ে যান৷ সঙ্গে সঙ্গেই শুরু করা হয় চিকিৎসা৷ রোগীকে দুটি ইঞ্জেকশন দেয়া হয়৷ দুটি ইঞ্জেকশনের মূল্য ধরা হয় আটত্রিশ হাজার টাকা৷ তাছাড়া ইঞ্জেকশন পুশ করার জন্য মূল্য ধার্য্য করা হয় পনের হাজার টাকা৷ সেদিন রোগীর পরিবার নগদে ত্রিশ হাজার টাকা চিকিৎসককে দিয়েছেন৷ তারপর থেকে শুরু হয় ওই চিকিৎসকের বুজরুকি৷ সুকলছাত্র দেবাশীষ নমঃকে সুজিত দেবনাথের একটি ঘরে রেখে চিকিৎসার নামে চলে নানা ধরনের বীভৎসজনক কর্মকান্ড৷ কখনো ঘন্টার পর ঘন্টা রোগীর শরীরে উপর রেখে দেওয়া হয় সিমেন্ট ভর্তি বস্তা, কখনো ভাড়ি ইট পাথর ইত্যাদি৷ এমনকি সূঁচ দিয়ে আঘাত করা হত৷ কিশোর দেবাশীষ এই যন্ত্রণা সহ্য করতে পারত না৷ আর্তনাদ করত৷ কিন্তু, পরিবারের লোকজন ওই চিকিৎসকের কথায় ভরসা করে দেবাশীষকে সহ্য করার জন্য বলত৷ গত কদিন ধরে চলতে থাকে ওই সুকলছাত্রের উপর চিকিৎসার নামে বুজরুকি৷ একসময় ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলে৷ ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷

পরিবারের লোকজনের মনে আশঙ্কা দেখা দেয়৷ তারা বুঝতে পারে যে ছেলেটির অবস্থা সংকটজনক৷ রবিবার সকালে দেবাশীষ নমঃকে কমলপুর থেকে আগরতলায় জিবি হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় পরিবারের লোকজন৷ সেই মোতাবেক তারা গাড়িতে করে কমলপুর থেকে আগরতলার উদ্দেশ্যে খোয়াই হয়ে আসছিল৷ কিন্তু, পথেই ঘটে গেল বিপত্তি৷ খোয়াই পৌঁছার আগেই দেবশীষ নমঃ গাড়িতে প্রাণ হারায়৷


দেবাশীষের মৃত্যুর জন্য ওই চিকিৎসকের ভুল চিকিৎসাকেই দায়ী করেছেন পরিবারের লোকজন৷ জানা গিয়েছে, ওই চিকিৎসক নামধারী সুজিত দেবনাথ দীর্ঘদিন ধরেই ওই এলাকায় চিকিৎসা পরিষেবার নামে বুজরুকি করে চলেছেন৷ ইতিপূর্বেও তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে৷ আশ্চর্য্যের বিষয় হল মন্ত্রী মনোজ কান্তি দেবের বাড়ির খুব কাছেই চিকিৎসক নামধারী সুজিত দেবনাথের আখড়া৷ এখন দেখার এই চিকিৎসকের বিরুদ্ধে পুলিশ কিংবা প্রশাসন কোন ধরনের আইনী ব্যবস্থা গ্রহণ করে কি না৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top