News Flash

  • Home
  • Uncategorized
  • Irregularities will not be tolerated : অনিয়ম বরদাস্ত করা হবে না, সমস্ত প্রধান উপ-প্রধানদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Image

Irregularities will not be tolerated : অনিয়ম বরদাস্ত করা হবে না, সমস্ত প্রধান উপ-প্রধানদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ যেখানেই অনিয়ম ও গাফিলতি মিলবে, সেখানে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে৷ সমস্ত প্রধান ও উপ প্রধানদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ আজ ঊনকোটি জেলার ফটিকরায় এ ভারতীয় জনতা পার্টির উন্নয়ন যাত্রা সমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
তিনি বলেন,সমস্ত প্রকল্পের সুবিধা অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ৷ বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করার পর, প্রধান এবং উপপ্রধানদের জন্য পাঁচ হাজার পর্যন্ত সান্মানিক প্রদানের ব্যবস্থা করেছে৷ যে দায়িত্ব তাদের উপরে ন্যস্ত আছে, জনগণের স্বার্থে কতটা বাস্তবায়িত হয়েছে, তা তাদের প্রত্যেকের কাছ থেকে এক এক করে কাজের হিসাব নেওয়া হবে৷ যে কোনো দলের সমর্থকই হোক না কেন৷ প্রয়োজনে সেই ব্যক্তিকে বৈধ ভাবে অপসারিত করা হবে৷ তবুও, মানুষের কাছে সুযোগ পৌঁছে দিতে কোনো ধরণের অনিয়ম বরদাস্ত কড়া হবে না৷


তিনি বলেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুবিধা পৌঁছে দেওয়ার জন্য পঞ্চায়েত প্রধান ও উপ প্রধানদের এই দায়িত্ব ভার প্রদান করা হয়েছে, তাদের গাফিলতির কারণে যদি কোন ব্যক্তি বঞ্চিত হন, সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেয়া হবে৷ সবাইকে ন্যায় প্রদান করাই হল অন্যতম মন্ত্র৷ তার পাশাপাশি, জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটি বাড়িতে ২০২২ এর ডিসেম্বরের মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার৷ দ্রুততার সঙ্গে এ লক্ষ্য বাস্তবায়নে রিগ মেশিন ব্যবহার করে সর্বত্র কাজ চলছে৷ বিভিন্ন জায়গায় এই কাজে ও ইঞ্জিনিয়ারদের সামনে বাঁধা সৃষ্টি করা হচ্ছে৷


এদিন তাদেরকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার কাজে যারাই বাঁধা দেওয়া চেষ্টা করবে, তাদেরকে ছাড়া হবে না৷ কড়া ব্যবস্থা গ্রহণ কড়া হবে৷ সে ক্ষেত্রে কোনো দল বিচার করা হবে না৷ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে৷ নিজ নিজ এলাকায় এই প্রকল্প সঠিক বাস্তবায়নের বিধায়ক ও জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে আহ্বান জানান তিনি৷ এদিনের দলীয় কর্মসূচিতে উপস্থিতি জনগণের চোখেমুখে ছিল মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস ও ভরসার ছাপ৷


মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে অন্তিম ব্যক্তির সরকার প্রতিষ্ঠিত রয়েছে৷ কর্যকর্তারাই সংগঠনের মূল শক্তি৷ শক্তিশালী বুথ মানেই শক্তিশালী বিজেপি৷ বিনয়ের সাথে নিবিড় জনসংযোগ ও সদ ব্যবহারের দ্বারা জন আস্থা অর্জনের মাধ্যমে প্রতিটি বুথ জয় করার লক্ষ্য নিজেদের নিয়োজিত করতে হবে৷ বীর হওয়া ভালো, তবে বিনয়ী মানসিকতা থাকতে হবে৷ একটা সময়ে মানুষকে অবহেলা করেছে বামেরা৷ তার ফল ২০১৮ নির্বাচনে রাজ্যের মানুষ তাদেরকে দিয়েছে ৷ তিনি বলেন, রাজ্যের একজন মানুষ এমন থাকবেন না, যার বাড়িতে পাকা ঘর নেই৷ ঘর নেওয়ার লোক থাকবে না৷


সেই লক্ষ্যেই কাজ করছে সরকার৷ বর্তমান সরকারের সময়ে পিএম আবাস যোজনায় ১ লক্ষ ৮৬ হাজার ঘর মিলেছে৷ আরও দুই ধাপে ৭০ হাজার ও ৪০ হাজার ঘর মিলবে৷ পানীয় জল, সুশিক্ষা, সুস্বাস্থ্য ও নাগরিক পরিষেবা প্রদানে দলীয় সংকীর্ণতার উর্ধে উঠে জনগণের আস্থা অর্জনের দ্বারা ভারতীয় জনতা পার্টির সমস্ত আসনে জয় নিশ্চিত করাই লক্ষ্য৷ নাম না করে তৃণমূল প্রসঙ্গে বলেন, যারা উন্নয়নের স্বপ্ণ দেখিয়ে রাজ্যের মানুষকে বিব্রত করার চেষ্টা করছেন, সে প্রদেশের তুলনায় কোভিড ব্যবস্থাপনা ও উন্নয়নের প্রশ্ণে ত্রিপুরা অনেকাংশেই এগিয়ে৷ টিকা নিতে মারপিট পর্যন্ত হয়৷


তারাই ত্রিপুরার মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন৷ বর্তমান সরকার স্বচ্ছতার সাথে অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ৷ মৃত্যুর পরেও কর্যকর্তাদের পাশে থাকে ভারতীয় জনতা পার্টি৷ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ভারতীয় জনতা পার্টির যেসব কর্যকর্তাদের প্রাণ উৎসর্গীত হয়েছে, তাদের পরিবারে ন্যায় পথে সরকারি কাজের ব্যবস্থা করা হয়েছে৷ বিগত সরকারের আন্তরিকতার ঘাটতির ফলে, বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন রাজ্যের মানুষ৷ জনগণের স্বার্থে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের পথে কোনো ধরণের প্রতিবন্ধকতা প্রশ্রয় দেওয়া হবে না৷


দলীয় কর্মসূচিতে উপস্থিত বড় মাত্রায় জনগণ মুখ্যমন্ত্রীর প্রশ্ণের জবাবে হাত তুলে জানায়, সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল তারা পাচ্ছেন৷ এর জন্য কোনো ধরণের কমিশন বা চাঁদা দিতে হচ্ছে না৷ এদিনের উন্নয়ন যাত্রা সমাবেশে উপস্থিত ছিলেন, মন্ত্রী রাম প্রসাদ পাল, মন্ত্রী ভগবান দাস, ফটিকরায় মণ্ডল সভাপতি নীলকান্ত সিনহা, বিধায়ক সুধাংশু দাস, জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাশ প্রমুখ৷
এই দলীয় কর্মসূচিতে ৫৫৪ পরিবারের ১৭৩৩ জনকে দলীয় পতাকা হাতে, ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান তিনি৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top