News Flash

  • Home
  • দিনের খবর
  • ফিরহাদ-সুব্রতর বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপি-র, নজরবন্দি করার দাবি
Image

ফিরহাদ-সুব্রতর বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপি-র, নজরবন্দি করার দাবি

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : দুই প্রবীন মন্ত্রী তথা ভবানীপুরের ‘ভোট ম্যানেজার’ ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল বিজেপি। এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তোলে তারা। এই পরিস্থিতিতে ভোট শেষ না হওয়া পর্যন্ত তাঁদের নজরবন্দি করে রাখার দাবি জানানো হয় বিজেপির তরফে। ভবানীপুরের বাইরে নজরবন্দি করে রাখার দাবি গেরুয়া শিবিরের।

এদিন সকালে ভবানীপুরে ভোট শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ তোলে বিজেপি। ১২৬ নম্বরে বুথে ইভিএম কারচুপির অভিযোগ জানান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভবানীপুর ধীরেন্দ্রনাথ ঘোষ রোডে কারচুপির অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। যদিও লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ জানানো হয়েছে বলে পাল্টা প্রতিক্রিয়া দেন ফিরহাদ হাকিম। অন্যদিকে বিজেপির অভিযোগের উত্তরে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ‘মক পোলের জন্য দেরি হয়েছে, কোনও ইভিএম বিভ্রাট হয়নি’।

Releated Posts

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

পুলিশের ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে তিন আধিকারিককে অপসারণের দাবি বিজেপির

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): নির্বাচনের আগে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিন পুলিশ আধিকারিককে সরানোর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য…

ByByNews Desk Apr 4, 2026

টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ের আহ্বান, মান্দাই পুলিনপুরে পদযাত্রা ও বাজার সভা

আগরতলা, ৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে। এই প্রেক্ষাপটে ১৬ মান্দাই…

ByByNews Desk Apr 4, 2026

তিরুবনন্তপুরমে মোদীর রোডশো ঘিরে উৎসবের আবহ, উপচে পড়া ভিড়

তিরুবনন্তপুরম, ৪ এপ্রিল (আইএএনএস): রঙ, সংস্কৃতি আর জনস্রোতে ভরে উঠল কেরলের রাজধানী তিরুবনন্তপুরম। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top