News Flash

  • Home
  • Uncategorized
  • Demonstration for disaster management : সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে উমাকান্ত স্কুল প্রাঙ্গনে বিপর্যয় মোকাবিলার জন্য মহড়া প্রদর্শন
Image

Demonstration for disaster management : সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে উমাকান্ত স্কুল প্রাঙ্গনে বিপর্যয় মোকাবিলার জন্য মহড়া প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। বৃহস্পতিবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে উমাকান্ত স্কুল প্রাঙ্গনে বিপর্যয় মোকাবিলার জন্য মহড়া প্রদর্শন করা হয় । এদিন উমাকান্ত স্কুল প্রাঙ্গনে এনডিআরএফ, টিএসআর এবং ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে মহড়া প্রদর্শন করা হয়। উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্য ভূমিকম্পের বিপদজনক জোনে অবস্থান করছে। কোন সময় বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হতে পারে। সে জন্য আগাম সর্তকতা মূলক ব্যবস্থা খুবই জরুরী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্যোগ মোকাবেলা বিষয়ে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দমকল বাহিনীর নিরাপত্তা বাহিনীর ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সদস্য ও সাধারণ মানুষকে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত ময়দানে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় এনডিআরএফ, টিএসআর এবং ফায়ার সার্ভিস কর্মীরা অংশ নেয়। এ প্রসঙ্গে বলতে গিয়ে সদর মহকুমা শাসক অসীম সাহা বলেন, ত্রিপুরা রাজ্য ভূমিকম্পের বিপদজনক অবস্থানে অবস্থান করছে। সে কারণেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোথাও কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে কিংবা ভূমিকম্প হলে যাতে উদ্ধারকার্য চালানো সম্ভব হয় সেজন্যই তাদেরকে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মধ্যে থেকে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ নিতে ছাত্রসমাজ যুবসমাজকে এগিয়ে আসার জন্য প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top