News Flash

  • Home
  • দেশ
  • চারধামে ভক্তদের স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ধামি
Image

চারধামে ভক্তদের স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ধামি

রুদ্রপ্রয়াগ, ১০ মে (হি. স.): শুক্রবার অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে খুলেছে কেদারনাথের দরজা। পাশাপাশি গঙ্গোত্রী ও যমুনোত্রীর পথও খুলে দেওয়া হয়েছে। জানা গেছে, আগামী ১২ মে খুলবে বদ্রীনাথের দরজাও।

শুক্রবার ভোরে কেদারনাথ মন্দিরের দরজা খোলার সময়ে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং তাঁর স্ত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, সমস্ত রীতিনীতি মেনে শ্রী কেদারনাথ ধাম, শ্রী যমুনোত্রী ধাম ও শ্রী গঙ্গোত্রী ধামের দরজা খোলা হচ্ছে। চারধাম যাত্রার জন্য আসা সমস্ত ভক্তকে দর্শনের জন্য আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাই। ইতিমধ্যেই চারধাম যাত্রায় অংশ নেওয়ার জন্য সেখানে পৌঁছেছেন কয়েক হাজার ভক্ত। তাঁদের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজন মেটাতে সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য প্রশাসন।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চিরাগ পাসওয়ানের

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে ভক্তদের অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি…

ByByNews Desk Jul 5, 2026

চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার রাজ্যের চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা…

ByByNews Desk Jul 5, 2026

ভিবি-জি-র‍্যাম-জি প্রকল্পে রাজ্যগুলিকে ২৫,৮৬৩ কোটি টাকার প্রথম কিস্তি ছাড়ল কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার রবিবার ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ (ভিবি-জি-র‍্যাম-জি) প্রকল্প বাস্তবায়নের…

ByByNews Desk Jul 5, 2026

‘তৃণমূলে এবার ইস্তফার ট্রেন্ড শুরু হয়েছে’, চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা, ৫ জুলাই: তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সব দলীয় পদ থেকে ইস্তফাকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top