News Flash

  • Home
  • বিদেশ
  • বোমা মারতে পারে পাকিস্তান, বেফাঁস মন্তব্য মণিশঙ্কর আইয়ারের
Image

বোমা মারতে পারে পাকিস্তান, বেফাঁস মন্তব্য মণিশঙ্কর আইয়ারের

নয়াদিল্লি, ১০ মে (হি. স.) : সাম পিত্রোদার পর এবার মণিশঙ্কর আইয়ারের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা জমে উঠেছে। তিনি বলেন, পাকিস্তানকে সমীহ করে চলুক ভারত। তা না হলে ওরা পরমাণু বোমা মারতে পারে। আর এই মন্তব্যকে ঘিরেই উত্তাল জাতীয় রাজনীতি।

একটি অনুষ্ঠানে হাজির হয়ে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতাকে বলতে শোনা যায়, পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করা উচিত ভারতের। পাকিস্তান সম্মানিত দেশ। তাই তাদের সঙ্গে কথা সম্মানের সঙ্গেই বলা উচিত বলে মন্তব্য করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। সেই সঙ্গে আইয়ারকে আরও বলতে শোনা যায়, পাকিস্তানের কাছে পরমাণু বোমা রয়েছে। তাই পাকিস্তানকে সম্মান দেওয়া না হলে, তা আমাদের উপর এসে পড়তে পারে। মণিশঙ্কর আইয়ারের ওই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই, তা ভোট বাজারে চরম বিতর্কের জন্ম দেয়।

কংগ্রেস নেতার দাবি, পাকিস্তানকে ”সম্মান” দিয়ে কথা না বললে, তা দুই দেশের মাঝে উত্তেজনার সৃষ্টি করে। শুধু তাই নয়, পাকিস্তানে যদি ক্ষমতায় একজন গোলমেলে লোক বসেন, তিনি যদি পরমাণু বোমার তার কেটে দেন, তাহলে কী হবে বলে প্রশ্ন তোলেন মণিশঙ্কর আইয়ার।

মণিশঙ্কর আইয়ারের ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তাঁকে পালটা নিশানা করেছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। কটাক্ষ করেছেন নেটিজেনরাও।

Releated Posts

‘আমেরিকা কখনও কমিউনিস্ট দেশ হবে না’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে জোরালো বার্তা ট্রাম্পের

ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমিউনিজমের বিরুদ্ধে কড়া অবস্থান…

ByByNews Desk Jul 5, 2026

‘আমেরিকা আবার জয়ী হচ্ছে’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে সামরিক শক্তি ও অর্থনৈতিক সাফল্যের প্রশংসায় ট্রাম্প

ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে দেশের ইতিহাস, সামরিক শক্তি, অর্থনৈতিক সাফল্য এবং…

ByByNews Desk Jul 5, 2026

বালোচ গোষ্ঠীর হামলায় পাকিস্তান কোস্ট গার্ডস শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, ৩০ সেনা নিহতের দাবি বিএলএর

কোয়েটা, ৪ জুলাই (আইএএনএস): বালোচিস্তানের গওয়াদর জেলার জিওয়ানি অঞ্চলে পাকিস্তান কোস্ট গার্ডসের একটি শিবিরে হামলার দায় স্বীকার করেছে…

ByByNews Desk Jul 4, 2026

আমেরিকার সংস্কৃতি ও জাতীয় পরিচয় আক্রমণের মুখে: ট্রাম্প

ওয়াশিংটন, ৪ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও জাতীয় পরিচয় বর্তমানে ধারাবাহিকভাবে আক্রমণের…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top