News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রিয়াঙ্কার সমস্ত অভিযোগ নস্যাৎ ফিরহাদের, বললেন ওরা সফল হবে না
Image

প্রিয়াঙ্কার সমস্ত অভিযোগ নস্যাৎ ফিরহাদের, বললেন ওরা সফল হবে না

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে খোঁচা দিলেন তৃণমূলের ফিরহাদ হাকিম। প্রিয়াঙ্কার একাধিক অভিযোগকে নস্যাৎ করে দিয়ে ফিরহাদ বলেছেন, “নাচতে না জানলে উঠোন বাঁকা। উনি (প্রিয়াঙ্কা) নিজের হারের অজুহাত খুঁজছেন।” ভবানীপুর কেন্দ্রের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পরই বুথ দখল, ইভিএম কারচুপির অভিযোগ করেন বিজেপির প্রিয়াঙ্কা।

তাঁর সমস্ত অভিযোগ নস্যাৎ করে কলকাতা পুরসভার প্রশাসক তথা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “তাঁদের উত্তপ্ত করার চেষ্টা। আমার মনে হয় না ওরা সফল হবে।” ফিরহাদের সংযোজন, “ওরা জানে ভাল করেই জেতার কোনও সম্ভাবনা নেই। ভবানীপুর একটা ভদ্র জায়গা। আমার মনে হয় না ওরা সফল হবে। সকাল থেকে কমিশনকে পাগল করে দিচ্ছে। নাচতে না জানলে উঠোন বাঁকা। উনি নিজের হারের অজুহাত খুঁজছেন।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top