News Flash

  • Home
  • প্রধান খবর
  • Miscreants demolished the tea shop : জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় দুষ্কৃতিকারীরা ভেঙ্গে গুড়িয়ে দিল চায়ের দোকান
Image

Miscreants demolished the tea shop : জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় দুষ্কৃতিকারীরা ভেঙ্গে গুড়িয়ে দিল চায়ের দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। বিশালগড় থানা এলাকার জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় দুষ্কৃতিকারীরা ভেঙ্গে গুড়িয়ে দিল রঞ্জিত শিবের চায়ের দোকান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় ,বুধবার গভীর রাতে রঞ্জিত শিবের চায়ের দোকান ভেঙ্গে লন্ডভন্ড করে তছনছ করে ফেলে দেয় দুস্কৃতিকারীরা ।সকালবেলা অন্যান্য দিনের মতো আজ রঞ্জিত শিব দোকানে গিয়ে দেখতে পান দোকানের সমস্ত জিনিসপত্র এবং দোকান ঘরটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা ।সঙ্গে সঙ্গে উনার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো। জানা যায় ,রঞ্জিত শিব সেই চায়ের দোকান করে সংসার প্রতিফলন করে। ঘটনাস্থলে খবর পেয়ে স্থানীয় সংবাদ কর্মীরা ছুটে যায়।

সেখানে গিয়ে রঞ্জিত শিবের কাছ থেকে জানতে গেলে উনি কিছু বলতে নারাজ। অফ ক্যামেরার সামনে বলেন যদি সংবাদমাধ্যমের সামনে উনি মুখ খোলেন তাহলে উনার বাড়িঘর জ্বালিয়ে দেবে। উনি আতঙ্কিত হয়ে কিছু বলতে চাইলেন না সংবাদমাধ্যমের কাছে। বিশালগড় মহকুমা এলাকায় রাতের অন্ধকারে এবং দিনদুপুরে দুস্কৃতিকারীরা প্রকাশ্যেই এই ধরনের কার্যকলাপ করে যাচ্ছে। পুলিশ জানে এ সমস্ত কাজ কর্মের সাথে কারা জড়িত। অথচ কোন অদৃশ্য শক্তির কারণে কোন পদক্ষেপ নিতে পারছে না। এরকম অবস্থা থাকলে মানুষ কিভাবে নিরাপত্তা পাবে এবং থ্যাংক ইউ চিরবিদায় চলাফেরা করতে পারবে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top