News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃহস্পতিবার থেকে কলকাতায় কমতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর
Image

বৃহস্পতিবার থেকে কলকাতায় কমতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি.স) : বুধবার সারা দিন বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে কলকাতায় আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণ কলকাতার বেশির ভাগ জেলায় বৃষ্টি কমতে পারে বলেই পূর্বাভাস। যদিও পশ্চিমের তিন জেলায় বৃষ্টি হবে বলেই জানিয়েছে আলিপুর।

বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কমলা সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। এ ছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার শুধুমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় হলুদ সতর্কতা জারি করেছেন আবহবিদরা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইতে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হলদিয়ায় ২২, খড়্গপুরে ১৭, ডায়মন্ড হারবারে ১৫, কাঁথিতে ১০, আলিপুরে ৯, ঝাড়গ্রাম ও কাকদ্বীপে ৭, দমদম ও সল্টলেকে ৫ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

বুধবার সন্ধ্যায় গঙ্গায় জোয়ারের জেরে বিকেল পৌনে ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত লকগেট বন্ধ থাকবে। সেই সময় বৃষ্টি হলে শহরে জল-যন্ত্রণা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা পুরসভার।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top