News Flash

  • Home
  • Uncategorized
  • Plastic rice at school : বিদ্যালয়ের মিড ডে মিলের চাউল প্লাষ্টিক বলে অভিযোগ অভিভাবকদের
Image

Plastic rice at school : বিদ্যালয়ের মিড ডে মিলের চাউল প্লাষ্টিক বলে অভিযোগ অভিভাবকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর ।। বিদ্যালয়ের মিড ডে মিলের চাউল প্লাষ্টিক টাউল বলে অভিযোগ অভিভাবকদের। ঘটনা বীরচন্দ্র মনু ভিলেজের দুর্গারায় মগ বাড়ী জে বি স্কুলে । মিড ডে মিলের রান্নার চালে প্লাস্টিকের চাল রয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু ভিলেজের দুর্গারায় মগ বাড়ী জে বি স্কুলে ছাত্র ছাত্রীদের গত ২৭ তারিখে মিড ডে মিলের চাউল দেওয়া হয়।

গতকাল অভিভাবকদের নজরে আসে চাউল গুলি প্লাষ্টিকের । ঘটনা জানাজানির পর বুধবার সকল ছাত্র ছাত্রীদের অভিভাবক বিদ্যালয়ে এসে বিদ্যালয় কতৃপক্ষকে বিষয়টি সম্পর্কে জানান ও চাউলগুলি বিদ্যালয় কতৃপক্ষের হাতে তুলে দেন। অভিভাবকদের অভিযোগ চাউল গুলি প্লাষ্টিকের চাউল। এই চাউলগুলি রান্না করে খেলে ক্ষতির সন্মুখিন হবে বলে আশা ব্যক্ত করেন অভিভাবকরা। ঘটনার পর আজ এই বিষয়ে বিদ্যালয় কতৃপক্ষ বিষয়টি শান্তির বাজার মহকুমার খাদ্যদপ্তরের নিকট জানান। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে খাদ্য দপ্তর কি পদক্ষেপ গ্রহন করে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top