News Flash

  • Home
  • দিনের খবর
  • Deputation to TRBT : টেট পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন করায় টিআরবিটির নিকট ডেপুটেশন
Image

Deputation to TRBT : টেট পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন করায় টিআরবিটির নিকট ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। টেট পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন করায় পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুব্দ পরীক্ষার্থীরা বুধবার শিক্ষা ভবনে টিআরবিটির নিকট ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে।টেট পরীক্ষার্থীদের জন্য সিলেবাস নির্ধারিত রয়েছে। সে অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে পরীক্ষার্থীরা। লক্ষণীয় বিষয় হল টেট পরীক্ষার জন্য যে প্রশ্ন পত্র দেওয়া হয়েছে তাতে সিলেবাস বহির্ভূত বেশ কিছু সংখ্যক প্রশ্ন এসেছে। তাতে পরীক্ষা দিতে গিয়ে রীতীমতো বিপাকে পড়ে পরীক্ষার্থীরা।

সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র থেকে উত্তর দিতে পারেনি কেউই। তাতে টেট পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের আগুন ক্রমশ বাড়তে থাকে। বুধবার পেথ পরীক্ষার্থীরা শিক্ষা ভবনে গিয়ে টিআরবিটির নিকট ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে। ডেপুটেশন প্রদানকালে দ্বারা স্পষ্ট ভাবে বলেছে মোট ৯ নম্বরের প্রশ্ন পত্র সিলেবাস বহির্ভূত। সিলেবাস বহির্ভূত প্রশ্ন থেকে তারা উত্তর দিতে পারেনি। ফলে সমস্যায় পড়েছে তারা। সিলেবাস বহির্ভূত যে ৯ নম্বরের প্রশ্ন পত্র করা হয়েছে সেই নম্বর প্রত্যেক ছাত্র-ছাত্রীকে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পরীক্ষার্থীরা। সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্পষ্টভাবেই জানিয়েছে কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে। প্রতিপক্ষ নয় নম্বর প্রত্যেক পরীক্ষার্থীদের যোগ করে দিলে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলেও তারা দাবি করেছে।

Releated Posts

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top