News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • BJP activist abused a woman : গাড়ি পার্কিং নিয়ে মহিলার সাথে দুর্ব্যবহার করে অপু দাস নামে বিজেপি কর্মী
Image

BJP activist abused a woman : গাড়ি পার্কিং নিয়ে মহিলার সাথে দুর্ব্যবহার করে অপু দাস নামে বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর ।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নাম ভারিয়ে রাজধানী আগরতলায় রীতিমতো লংকা কান্ড সম্পূর্ণ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে প্রত্যক্ষদর্শীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


সামান্য গাড়ি পার্কিং নিয়ে এক মহিলার সাথে দুর্ব্যবহার করে অপু দাস নামে বিজেপি নামধারী এক যুবক। শুধু তাই নয়, পরবর্তী সময়ে ওই যুবক সংবাদমাধ্যমের কর্মীদের সাথেও দুর্ব্যবহার করে। পরবর্তী সময়ে স্থানীয় লোকজন মিলে ওই যুবককে আগরতলা পশ্চিম থানায় নিয়ে যায়। জানা গেছে ওরিয়ান চৌমুহনী এলাকায় বেশ কিছুক্ষণ ধরে ওই উন্মুক্ত যুবক এক মহিলার সঙ্গে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে তুমুল হট্টগোল শুরু করে। লোকজন এগিয়ে গেলে ওই যুবক আরো তেতে ওঠে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাংবাদিকরা। ওই হট্টগোলের ছবি ক্যামেরাবন্দি করতে চেষ্টা করলে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে বলে অভিযোগ। তাতে শুধু সাংবাদিকদের মধ্যেই নয় পথচারী মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।মুখ্যমন্ত্রীর দোয়াই দিয়ে প্রকাশ্য দিবালোকে রাজধানী আগরতলা শহরে এভাবে হট্টগোল করার ঘটনার পরও পুলিশ কঠোর কোনো পদক্ষেপ গ্রহন করে কি ন সেটাই এখন দেখার বিষয়।

Releated Posts

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026

অরুণাচলে হড়পা বান ও ধসে বিপর্যয়, নিখোঁজ ৫ সেনা জওয়ান, মৃত ৪ শ্রমিক

ইটানগর, ১৫ আগস্ট (আইএএনএস): প্রবল বৃষ্টিতে অরুণাচল প্রদেশে হড়পা বান ও ভূমিধসে বড় বিপর্যয়। দিবাং ভ্যালি জেলায় সেনা…

ByByNews Desk Aug 15, 2026

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top