News Flash

  • Home
  • প্রধান খবর
  • Theft at East Khupilang Anganwari Center : পূর্ব খুপিলং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি
Image

Theft at East Khupilang Anganwari Center : পূর্ব খুপিলং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৮ সেপ্টেম্বর।। পূর্ব খুপিলং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অঙ্গনারী কেন্দ্র থেকে গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। রাতের আধারে নিশিকুটুম্বদের হানা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জালনা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় অঙ্গনওয়াড়ি সেন্টারের গ্যাসের সিলিন্ডার সহ রান্না করার প্রয়োজনীয় আসবাবপত্র। ঘটনা সোমবার রাতে ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের অধীন কিল্লা থানার অন্তর্গত পূর্ব খুপিলং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে নির্জনতার সুযোগে পূর্ব খুপিলং অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে গ্যাসের সিলিন্ডার, কড়াই সহ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিট নাগাদ অঙ্গনওয়াড়ি কর্মী দিপালী চক্রবর্তী এবং তার সহকর্মী সেন্টারের দরজা খুলতেই আচ করতে পারেন চুরির ঘটনাটি। তারা ঘরে ঢুকতেই দেখেন জালনার গ্রিল ভাঙ্গা এবং সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে আছে। এইদৃশ্য প্রত্যক্ষ করে অঙ্গনওয়াড়ি কর্মী স্থানীয় লোকদের খবর দিলে স্থানীয়রা ছুটে এসে কিল্লা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে একটি লিখিত অভিযোগ নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। তবে চুরি যাওয়া জিনিস পত্র উদ্ধারের কোনো সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…

ByByNews Desk Jun 29, 2026

পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…

ByByNews Desk Jun 29, 2026

সেশেলসের জাতীয় দিবসের কুচকাওয়াজে অংশ নিল ভারতীয় সেনার অসম রেজিমেন্ট ও নৌবাহিনীর দল

ভিক্টোরিয়া, ২৯ জুন (আইএএনএস): সেশেলসের জাতীয় দিবস উদ্‌যাপনে ভারতীয় সেনাবাহিনীর অসম রেজিমেন্ট, ভারতীয় নৌবাহিনীর সদস্য এবং নৌবাহিনীর মার্চিং…

ByByNews Desk Jun 29, 2026

ওয়াকফ বিতর্কে কর্নাটকে ফের রাজনৈতিক উত্তাপ, কৃষকদের জমির অধিকারে হুমকির অভিযোগ বিরোধী দলনেতার

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): কর্নাটকে ওয়াকফ জমি সংক্রান্ত বিতর্ক ফের নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে। রাজ্যের বিধানসভায়…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top