News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের মন্ত্রী অনিলকে সমন ইডি-র, মঙ্গলবার হাজিরার নির্দেশ
Image

মহারাষ্ট্রের মন্ত্রী অনিলকে সমন ইডি-র, মঙ্গলবার হাজিরার নির্দেশ

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (হি.স.): অর্থ তছরুপ মামলায় মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী এবং শিবসেনা নেতা অনিল পরবকে ফের সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর তাঁকে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে গত ৩১ আগস্ট অনিল পরবকে সমন পাঠিয়েছিল ইডি। সেবার ইডি-র দফতরে হাজিরা দেননি তিনি। সময় চেয়েছিলেন, তাই ফের সমন পাঠানো হয়েছে অনিলকে।

মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে তোলা আদায়ের যে অভিযোগ রয়েছে, সে বিষয়েই অনিল পরবকে জেরা করতে চাইছে ইডি। ইডি-র এই সামনের প্রেক্ষিতে অনিল পরবের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, অনিল পরবকে এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দেওয়ার জন্য সমন পাঠালো ইডি।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top