News Flash

  • Home
  • Uncategorized
  • এনএসএস-এর আদর্শিক অভিমুখ গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত : রাষ্ট্রপতি
Image

এনএসএস-এর আদর্শিক অভিমুখ গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বিভিন্ন ক্ষেত্রে দুর্দান্ত অবদানের জন্য ৪২ জন প্রাপককে ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) অ্যাওয়ার্ড প্রদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একইসঙ্গে রাষ্ট্রপতি জানালেন, ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস)-এর আদর্শিক অভিমুখ মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত। ২০১৯-২০২০ বছরের জন্য শুক্রবার ৪২ জন প্রাপককে ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) অ্যাওয়ার্ড প্রদান করেছেন রাষ্ট্রপতি। ৪২ জন প্রাপককে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়েছে, যেমন বিশ্ববিদ্যালয়, ২ কাউন্সিল, এনএসএস ইউনিট ও তাঁদের প্রোগ্রাম অফিসার এবং এনএসএস স্বেচ্ছাসেবকদের।

রাষ্ট্রপতি ভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। দিল্লির সুষমা স্বরাজ ভবন থেকে তাঁরা অংশ নেন। এদিন রাষ্ট্রপতি বলেছেন, “যে সমাজ সার্বিকভাবে মহিলাদের ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী জীবনের প্রতি ক্ষেত্রে সুযোগ প্রদান করে সেটাই হল প্রগতিশীল সমাজ।…ভারতকে তরুণ দেশ বলা হয়। সমস্ত পুরষ্কারপ্রাপকদের অভিনন্দন।” কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “পুরষ্কারপ্রাপকদের সংখ্যাই (১/৩ নারী ও মেয়ে) বুঝিয়ে দিচ্ছে, দেশ গঠনে মহিলারা ব্যাপক ভূমিকা পালন করছেন। প্রায় ৪০ লক্ষ এনএসএস স্বেচ্ছাসেবক বিভিন্ন ক্ষেত্রে সমাজের সেবা করছেন।”

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top