News Flash

Image

চিনের কাছ থেকে কামান কিনছে পাকিস্তান

বেজিং, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বেজিং ফের সামরিক সহায়তা করতে চলেছে ইসলামাবাদকে। চিনের থেকে ২৫০টি ১৫৫ মিমি ৫২ ক্যালিবার ট্রাক-মাউন্টেড গান কিনতে চলেছে পাকিস্তান। ভারতের কাছে থাকা এম-৭৭৭ কামানের মতোই ট্রাকবাহী কামান এবার হস্তগত হবে ইমরানের দেশেরও। নিঃসন্দেহে যা দিল্লির জন্য আগামী দিনে মাথাব্যথার কারণ হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।

চিনের ‘নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড’-এর সঙ্গেই বেচাকেনা হবে পাকিস্তানের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কথাবার্তা একরকম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। সই হয়ে গিয়েছে চুক্তিও। প্রথম ৫৪টি কামান বছর দুয়েকের মধ্যেই এসে পৌঁছবে। পরবর্তী তিন বছরে আসবে আরও ৫৪টি। এক বছর পরে আরও ৭০টি এবং পরবর্তী সময়ে দেওয়া হবে অবশিষ্ট কামানগুলি। কেবল এই কামানগুলিই নয়, সেই সঙ্গে রাডার, সফটওয়্যারের নজরদারি এড়ানোর ক্ষমতাসম্পন্ন রেডিও, অত্যাধুনিক প্রযুক্তিও পাকিস্তানকে দেবে চিন।


২০১২ সালেই পাকিস্তানের সঙ্গে ২২০টি আল খালিদ ট্যাঙ্ক চুক্তি হয়েছিল ওই সংস্থার সঙ্গে। এবং সেটাও দেওয়া হচ্ছিল ঋণের ভিত্তিতে। তবে পাকিস্তান পরে সেই চুক্তি বাতিল করে দেয়। সিদ্ধান্ত নেয় চিনা ভিটি-৪ ট্যাঙ্ক কেনার। সেই চুক্তি গত বছরই হয়ে গিয়েছে। বেশ কিছু ট্যাঙ্ক ইতিমধ্যেই হস্তগত হয়েছে। এভাবেই চিনা সহায়তায় শক্তি বাড়ছে পাক সেনার।


চিন ও পাকিস্তান দীর্ঘদিনই আর ভারতের মিত্র নয়। মুখে সরাসরি কিছু না বললেও ভারতকে ঘিরে ফেলতে ইসলামাবাদ ও বেজিং যে তৎপর তা স্পষ্ট বোঝা গিয়েছিল সম্প্রতি দুই দেশের বিদেশমন্ত্রীদের বৈঠকে। বৈঠকে বারবার উঠে এসেছিল বৈঠকের পরে এক যৌথ বিবৃতিতে ভারতের নাম না-করে বলা হয়, কাশ্মীরে একতরফা ভাবে কোনও পদক্ষেপ করা উচিত নয়। কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে রাষ্ট্রসংঘের গৃহীত প্রস্তাব মেনেই। আফগানিস্তানে ভারতকে কোণঠাসা করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে।

Releated Posts

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top