News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ordinary people are suffering : রেশন ডিলারের গাফিলতিতে ভোগান্তির শিকার সাধারন মানুষ
Image

Ordinary people are suffering : রেশন ডিলারের গাফিলতিতে ভোগান্তির শিকার সাধারন মানুষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৪ সেপ্টেম্বর।। রেশন ডিলারের গাফিলতিতে ভোগান্তির শিকার সাধারন মানুষ। ঘটনা বিশালগড় মহকুমার পূর্ব লক্ষীবিল গাও সভায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বাম আমলেও রেশন ডিলারদের একাংশ বাম মার্গীয় নেতা হওয়ার সুবাদে সাধারণ মানুষ রেশন শপ থেকে সঠিভাবে রেশন সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত থাকত। ঠিক তেমনি রাম আমলেও নিজেকে শাসক দলীয় নেতা হিসাবে জাহির করে এলাকার সাধারন মানুষকে সঠিকভাবে দিচ্ছে না রেশন সামগ্রী। এমনই অভিযোগ উঠেছে বিশালগড় মহকুমার পূর্ব লক্ষীবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অপরপ্রান্তে অবস্থিত রেশন ডিলার বেবি দেবনাথ এবং তার স্বামী সুধাংশু দেবনাথের বিরুদ্ধে।

অভিযোগ, উক্ত সরকারী ন্যায্য মূল্যের দোকানটি প্রায় সময়ই রেশন ডিলার বেবি দেবনাথ এবং তার স্বামী সুধাংশু দেবনাথ নির্দিষ্ট সময়ের পর নিজেদের মর্জিমাফিক খোলে এবং নির্দিষ্ট সময়ের আগেই রেশন শপ বন্ধ করে ফেলেে বলে অভিযোগ জানায় ওই এলাকার স্থানীয় জনগণ। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পূর্ব লক্ষীবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অপরপ্রান্তে অবস্থিত রেশন শপে গেলে লক্ষ্য করা যায় যে রেশন ডিলার বেবি দেবনাথ নির্দিষ্ট সময়ের আগেই অর্থাৎ সকাল ১১ টা বাজার আগেই রেশন শপ বন্ধ করে ফেলেছেন। যার দরুন অনেক সাধারন মানুষকে এদিন উক্ত রেশন শপে গিয়ে ফিরে আসতে হয়েছে। শুক্রবার ফের রেশন ডিলার বেবি দেবনাথ এবং তার স্বামী সুধাংশু দেবনাথের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা যাচাই করতে গেলছ দেখা যায়় পূর্ব লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের মেম্বার অর্থাৎ উপরে উল্লেখিত রেশন শপের গ্রাহক ঝুটন দাস উক্ত রেশন শপের ডিলার বেবি দেবনাথ এবং তার স্বামী সুধাংশু দেবনাথের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন।

ঝুটন বাবু অভিযোগ করেন যে ওই রেশন শপে সাধারন মানুষ সঠিভাবে সঠিক সময়ে রেশন সামগ্রী পায় না। অভিযোগ প্রতি মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত কোনো গ্রাহক ওই রেশন শপে গেলে কোনো রেশন সামগ্রী পায় না সঠিকভাবে। বরং সাধারন মানুষকে মাসে তিন থেকে চার বার যেতে হয় রেশন সামগ্রী আনতে। যার ফলে সাধারন মানুষকে দিনের পর দিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ করোনা পরিস্থিতির সময়ে সরকার সাধারন মানুষের কথা চিন্তা করে বি পি এল ভুক্ত পরিবারগুলোতে ফ্রী চাল দেওয়ার কথা ঘোষণা করে। সেই ফ্রী চালগুলিও সঠিক ভাবে পায় নি অনেক পরিবার। রেশন ডিলার বেবি দেবনাথ এবং উনার স্বামী সুধাংশু দেবনাথ প্রায় সময়ই রেশনে আসা গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। সাধারন মানুষের মধ্যে রেশন শপের ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে। এখন দেখার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই রেশন ডিলারের বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করেন।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top