Fire on car at filling station : দমদমা এলাকায় এমএস শুভাকাঙ্ক্ষী ফিলিং স্টেশনে গাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৪ সেপ্টেম্বর।। সাব্রুমের যুব শক্তি ক্লাব সংলগ্ন দমদমা এলাকায় এমএস শুভাকাঙ্ক্ষী ফিলিং স্টেশনে গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ একটি গাড়িতে অগ্নিসংযোগ করে এক দুর্বৃত্ত। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুমের যব শক্তি ক্লাব সংলগ্ন দমদমা এলাকায় এম এস শুভাকাঙ্ক্ষী ফিলিং স্টেশনে গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাড়িতে আগুন থেকে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পাঠানো হয় দমকল বাহিনীকে।

খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। দমকল কর্মীরা এসে আগুন আয়ত্তে আনে। গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হলে এলাকাবাসী দাবি করেন যে পেট্রোলপাম্পে থাকা সিসিটিভি খতিয়ে দেখার জন্য। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে পুলিশ দেখতে পায় দমদমা এলাকার সাগর সিং নামে এক যুবক গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ রাতেই ওই যুবককে গ্রেফতার করে নিয়ে আসে সাব্রুম থানাতে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা করে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন পেট্রোল পাম্পের আশপাশে প্রচুর বাড়িঘর রয়েছে। বাড়ি থেকে আগুন পেট্রোলপাম্পে এবং স্থানীয় ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। ভাগ্যিস স্থানীয় লোকজন তাকে সঙ্গে সঙ্গে বাহিনীকে খবর দেওয়ায় আগুন বেশী দূর গড়াতে পারে নি।অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।