News Flash

  • Home
  • প্রধান খবর
  • Attack on the house of a young leader : কুলাই ঠাকুর পল্লী এলাকার শাসকদলের এক যুব নেতার বাড়িতে হামলা
Image

Attack on the house of a young leader : কুলাই ঠাকুর পল্লী এলাকার শাসকদলের এক যুব নেতার বাড়িতে হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৪ সেপ্টেম্বর।। ধলাই জেলার কমলপুরের কুলাই ঠাকুর পল্লী এলাকার শাসকদলের এক যুব নেতার বাড়িতে হামলা ও হুজ্জতির ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পূর্ব শত্রুতার জেরে আমবাসা মহকুমার কুলাই ঠাকুর পল্লী এলাকার বাসিন্দা যুবনেতা অমল দেবনাথের বাড়িতে হামলা চালায় একই দলের বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি লাল্টু সাহা। এমনই অভিযোগ করেন অমল দেবনাথ।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অমল দেবনাথের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। এই সময় অমল দেবনাথ বাড়ির বাইরে ছিল।তার স্ত্রী ও মেয়ে অনুষ্ঠানে ছিল।।সেই সুযোগকে কাজে লাগিয়ে পূর্বশত্রুতার জেরে অমল দেবনাথের বাড়িতে হামলা চালায় বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি লান্টু সাহা।এমনই অভিযোগ করেন তিনি। অমল দেবনাথ জানান, তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় তারা। ঘরের বিভিন্ন জিনিসপত্র ভেঙে চুরমার করে দেয় বলে অভিযোগ।এ বিষয়ে অমল দেবনাথ আমবাসা থানায় নামধাম সহকারে অভিযোগ করেছেন। এখন দেখার বিষয় আমবাসা থানার অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করে কি না।শাসক দলের মধ্যে দুই নেতার এমন কর্মকান্ড দেখে হতভম্ব সাধারণ মানুষ।

Releated Posts

একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দিতেই দণ্ড বহাল রাখা যায়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দির ভিত্তিতেও দোষী সাব্যস্ত করা সম্ভব, এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়ে ১৯৯৮…

ByByTaniya Chakraborty May 12, 2026

নীট প্রশ্নফাঁস মামলার তদন্ত নিয়ে প্রশ্ন গেহলটের, রাজস্থান সরকারের ভূমিকা নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

জয়পুর, ১২ মে (আইএএনএস): ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নীট) পরীক্ষা বাতিলের পর মঙ্গলবার প্রশ্নফাঁস মামলার তদন্ত ও পরিচালনা নিয়ে…

ByByTaniya Chakraborty May 12, 2026

সাইবার সুরক্ষিত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র, ডিজিটাল জালিয়াতি রুখতে স্বরাষ্ট্র মন্ত্রক-আরবিআইএইচ চুক্তি

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): সাইবার অপরাধ ও ডিজিটাল আর্থিক জালিয়াতি মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র…

ByByTaniya Chakraborty May 12, 2026

মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে জোটে অস্বস্তি, জরুরি বৈঠক ডাকল আইইউএমএল

মালাপ্পুরম (কেরল), ১২ মে (আইএএনএস): কেরলে ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউডিএফ) জোরালো জয়ের নয় দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top