News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পেগাসাস কাণ্ডের তদন্তে কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট
Image

পেগাসাস কাণ্ডের তদন্তে কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স) : পেগাসাস ইস্যুতে উত্তাল হয়েছিল গোটা দেশ। পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল। এবার পেগাসাস কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি গঠন করতে চলেছে সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহে এই বিষয়ে একটি বিস্তারিত রায় দেওয়া হবে বলে সূত্রে জানা গিয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা সিনিয়র অ্যাডভোকেট সি ইউ সিংকে জানান, পেগাসাস নিয়ে কমিটি গঠন করার পক্ষে রায়দান করতে চায় আদালত। এই কমিটির সদস্য হিসেবে কয়েকজনের নাম নির্বাচিতও করা হয়েছিল। কিন্তু, ব্যক্তিগত কারণের জন্য তাঁরা কমিটির অংশ হতে চাইছেন না। সেই কারণেই বিলম্ব হচ্ছে। তিনি আরও বলেন, ‘পরের সপ্তাহের মধ্যেই আমরা টেকনিক্যাল বিশেষজ্ঞদের নাম চূড়ান্ত করতে পারব এবং এই বিষয়ে রায় ঘোষণা করা হবে। ‘ বস্তুত পেগাসাস কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করবে সুপ্রিম কোর্টের গঠন করা কমিটি, তা স্পষ্ট।
উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে আগেও কোনও কমিটি গঠন করতে রাজি হয়নি কেন্দ্র। পেগাসাস কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। এই মামলার প্রথম শুনানি হয় অগাস্ট মাসে। সেই সময় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছিল কেন্দ্র। এই হলফনামায় বলা হয়েছিল, ভিত্তিহীন মিডিয়া রিপোর্টের উপর নির্ভর করেই পেগাসাস নিয়ে বহু মন্তব্য করা হচ্ছে। কেন্দ্র একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার কথাও বলেছিল।

Releated Posts

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top