News Flash

  • Home
  • Uncategorized
  • টেট উত্তীর্ণ সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ, ডিএলএড ডিগ্রীধারীদের নিয়মিত বেতনক্রম সহ সুযোগ প্রদানে নতুন স্কিম, সিদ্ধান্ত ত্রিপুরা মন্ত্রিসভার
Image

টেট উত্তীর্ণ সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ, ডিএলএড ডিগ্রীধারীদের নিয়মিত বেতনক্রম সহ সুযোগ প্রদানে নতুন স্কিম, সিদ্ধান্ত ত্রিপুরা মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,২১ সেপ্টেম্বর।। ত্রিপুরা হাই কোর্টের রায় মান্যতা দিয়ে সর্ব শিক্ষার শিক্ষকদের সুযোগ-সুবিধা প্রদানে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাতে টেট উত্তীর্ণ সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিত করা হবে। এছাড়া আরও ৪৫০২ জন ডিএলএড ডিগ্রিধারীদের নিয়মিত বেতনক্রম দেওয়া হবে। পাশাপাশি তাদের টেট উত্তীর্ণ করার সুযোগের সাথে আরও ৫৭৫ জনকে ডিএলএড ডিগ্রী এবং ৫৪ জনের দ্বাদশমান পর্যন্ত ৫০ শতাংশ নম্বর প্রাপ্তির জন্য স্কিম তৈরী করবে ত্রিপুরা সরকার। আজ ত্রিপুরা মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।


আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে ত্রিপুরা সরকার যথেষ্ট আন্তরিক। তাই আজ মন্ত্রিসভায় তৃতীয় দফায় বৈঠক হয়েছে। তাতে কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছে ত্রিপুরা সরকার। তাঁর বিশ্বাস, ওই সিদ্ধান্তে সর্ব শিক্ষকরা উপকৃত হবেন।
এদিন তিনি জানান, ত্রিপুরায় বর্তমানে সর্ব শিক্ষার শিক্ষক রয়েছেন ৫১৭৬ জন। তাঁদের মধ্যে বুনিয়াদী শিক্ষক ২৬৩৪ জন এবং উচ্চ বুনিয়াদী শিক্ষক রয়েছেন ২৫৪২ জন। তাঁরা হাই কোর্টে মামলা করেছিলেন। গত ২৩ ফেব্রুয়ারী হাই কোর্ট রায় দিয়েছে।


তাঁর দাবি, আদালতের সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নেবে। তবে, সকলকে নিয়মিত বেতনক্রম প্রদানে হাই কোর্ট ত্রিপুরা সরকারকে বিবেচনা করতে বলেছে। শুধু তাই নয়, সকলের নিয়মিতকরণে স্কিম তৈরী করার জন্যও আদালত রায়ে স্পষ্ট করে দিয়েছে।


তিনি বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে ত্রিপুরা সরকার এসএলপি করেনি। বরং, রায় কার্যকরে সমস্ত রকম চেষ্টা করছে ত্রিপুরা সরকার। তিনি জানান, ত্রিপুরা মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে টেট উত্তীর্ণ সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিত করা হবে। এমন ৪৫ জন শিক্ষক উপকৃত হবেন। এছাড়া ৪৫০২ জন ডিএলএড ডিগ্রিধারীদের নিয়মিত বেতনক্রম দেওয়া হবে। সাথে তিনি যোগ করেন, ৫৭৫ জন ডিএলএড ডিগ্রী করেননি। তাঁদের ডিএলএড ডিগ্রীর জন্য সরকারী খরচে ডায়েট কলেজে পড়ার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি ৫৪ জন শিক্ষকের মাধ্যমিক এবং দ্বাদশে ৫০ শতাংশ নম্বর নেই। তাঁদের ওপেন স্কুলের মাধ্যমে ওই ৫০ শতাংশ নম্বর প্রাপ্তির জন্য ব্যবস্থা করবে ত্রিপুরা সরকার।
এদিন তিনি বলেন, ত্রিপুরা হাইকোর্টের রায় ঘোষণার দিন থেকেই সর্ব শিক্ষার শিক্ষকরা সমস্ত সুযোগ পাবেন। তাতে, ২৭ কোটি ৯ লক্ষ টাকা অতিরিক্ত ব্যয় হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top