News Flash

  • Home
  • খেলা
  • Kunal Ghosh before police interrogation : ত্রিপুরায় পুলিশী জেরার মুখোমুখি হওয়ার পর অসুস্থ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ
Image

Kunal Ghosh before police interrogation : ত্রিপুরায় পুলিশী জেরার মুখোমুখি হওয়ার পর অসুস্থ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,২১ সেপ্টেম্বর।। ত্রিপুরায় থানায় ঢুকে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলায় অভিযুক্ত তৃণমূলের সর্ব ভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ পুলিশী জেরার মুখোমুখি হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, তৃণমূল কর্মীদের গ্রেফতারের ঘটনায় গত ৮ আগস্ট খোয়াই থানায় ঢুকে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ দোলা সেন, পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, দলের সর্ব ভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ এবং স্থানীয় নেতা সুবল ভৌমিক ও প্রকাশ দাস পুলিশের কাজে বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে সুয়োমুটো মামলা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করেছে।


মামলায় তদন্তকারী আধিকারিক সত্যজিত মল্লিক জানিয়েছেন, গত ৫ সেপ্টেম্বর সুবল ভৌমিক এবং প্রকাশ দাসকে নোটিশ পাঠানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু এবং কুণাল ঘোষকে ৬ সেপ্টেম্বর নোটিশ পাঠানো হয়েছে। তিনি জানান, ইতিমধ্যে কুণাল ঘোষ জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেবেন বলে নিশ্চিত করেছিলেন। সে মোতাবেক আজ তিনি হাজিরা দিয়েছেন। তবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং ব্রাত্য বসু এখনো জিজ্ঞাসাবাদের বিষয়ে যোগাযোগ করেননি।


সত্যজিত মল্লিক বলেন, আজ কুণাল ঘোষ, সুবল ভৌমিক এবং প্রকাশ দাস থানায় হাজিরা দিয়েছেন। তাঁদের খোয়াই থানায় হাজিরা দেওয়ার বদলে নিরাপত্তার প্রশ্নে আগরতলায় এনসিসি থানায় প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, কুণাল বাবু পুলিশী জেরা সমাপ্ত হওয়ার পর হটাত অসুস্থ হয়ে পরেন। থানার ভেতরেই তিনি বমি করেন। তখন আমরাই তাঁকে মাথায় জল ঢেলে সুস্থ করার চেষ্টা করেছি। এরপর তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়েছে। তিনি বর্তমানে আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি আছেন।
এ-বিষয়ে তৃণমূল সাংসদ ডা: শান্তনু সেন বলেন, আজ আগরতলায় পুলিশের জেরার মুখোমুখি হয়েছেন কুণাল ঘোষ। তিনি পুলিশকে সর্বোতভাবে সহযোগিতা করেছেন। কিন্ত, জিজ্ঞাসাবাদ সমাপ্ত হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, কুণাল ঘোষের কয়েকবার বমি হয়েছে এবং রক্তচাপ প্রচন্ড বেড়েছে। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সাফ কথা, পুলিশী জেরার সাথে কুণাল ঘোষের অসুস্থতার কোন সম্পর্ক নেই।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top