News Flash

  • Home
  • Uncategorized
  • মিতালির মুকুটে নতুন পালক, প্রথম শ্রেনির ক্রিকেটে ২০,০০০ রান
Image

মিতালির মুকুটে নতুন পালক, প্রথম শ্রেনির ক্রিকেটে ২০,০০০ রান

সিডনি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : আরও একবার নিজেকে প্রমাণ করলেন ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার মিতালি রাজ। প্রথম শ্রেনির ক্রিকেটে কেরিয়ারের ২০,০০০ রান সম্পূর্ণ করলেন তিনি।এদিন অল্পের জন্য বিপদের হাত থেকে বেঁচে নিজের সাফল্যের মুকুটে রেকর্ডের নতুন পালক যুক্ত করেন মিতালি ।

রেকর্ডে দিক থেকে ক্রিকেটের অনেককেই পিছনে ফেললেন ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার মিতালি রাজ। ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কেরিয়ারে মোট ২০ হাজার রানের মাইলস্টোন টপকালেন মিতালি রাজ। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে অসাধারণ ব্যাটিং করে নিজের অর্ধশতরান করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান করার পাশাপাশি বাইশ গজে নতুন রেকর্ডের মালকিন হয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। টানা পাঁচটি ওয়ান ডে ইনিংসে অর্ধশতরান করে নতুন নজির গড়লেন মিতালি।


এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হারলেও দুরন্ত ব্যাটিং করলেন মিতালি রাজ। ১০৭ বলে করলেন ৬৩ রান। তবে এদিন রানের মাইলস্টোন করার আগে আঘাত পেয়েছিলেন মিতালি। অল্পের জন্য বেঁচে যান তিনি। ভারত তখন ব্যাটিং করছেন। মিতালি তখন ব্যাক্তিগত ১১ রানে ব্যাটিং করছিলেন। সেই সময় হঠাৎ অজি বোলার পেরির একটি বাউন্সার মিতালির হেলমেটে লাগে। বলের গতি এতটাই ছিল যে সেটি হেলমেটে গেলে বাউন্ডারি কাছে চলে যায়। অল্পের জন্য বিপদের হাত থেকে বেঁচে যান মিতালি।

উল্লেখ্য, কয়েক মাস আগেই ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। যেখানে অসাধারণ ব্যাটিং করেছিলেন মিতালি রাজ। মহিলাদের আন্তজার্তিক ক্রিকেট সর্বাধিক রানের মালকিন হয়েছিলেন ভারত অধিনায়ক। পেরিয়ে গিয়েছিলেন ১০ হাজার আন্তর্জাতিক রানের মাইলস্টোন। মঙ্গলবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া সফরে মিতালি রাজের মুকুটে যুক্ত হয়েছে নতুন আরও একটি পালক। ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে দেশের হয়ে ৩১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মিতালি রাজ ১০,৩৩৭ রান করেছেন এবং এখনও খেলে চলেছেন। মহিলা ক্রিকেটে বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে এত সংখ্যক আন্তর্জাতিক রান নেই। যেভাবে এগোচ্ছেন, তাতে ৩৮ বছরের মিতালি কোথায় থামবেন, তা দেখতে মুখিয়ে রয়েছে বিশ্ব।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top