News Flash

  • Home
  • Uncategorized
  • চোট সারিয়ে আগামী মরসুমে ফিরছেন, আশাবাদী ফেডেরার
Image

চোট সারিয়ে আগামী মরসুমে ফিরছেন, আশাবাদী ফেডেরার

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.): হাঁটুর অস্ত্রোপচারের পরে রিহ্যাব করছেন টেনিস তারকা রজার ফেডেরার । আগামী মরসুমে ফের তাঁকে কোর্টে খেলতে দেখা যেতে পারে বলে আশাবাদী ফেডেরার। তিনি বলেন, ‘‘এখন রিহ্যাব করছি। কিছুটা সুস্থ বোধ করছি। ’’

চোটের কারণে জুলাইয়ে উইম্বলডনের পর আর কোনও প্রতিযোগিতায় খেলতে দেখা যায়নি ফেডেরারকে। উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন ৪০ বছর বয়সী ফেডেরার। তিনি বলেন, ‘‘এখন রিহ্যাব করছি। কিছুটা সুস্থ বোধ করছি। গত মরসুমে যেমনটা আশা করেছিলাম তেমন হয়নি। চোট থাকাকালীন সময়টা খারাপ গিয়েছিল। তবে এখন তা কেটে গিয়েছে। সামনের দিকে তাকাতে চাই। ধাপে ধাপে উন্নতি করতে চাই।’’

এদিকে নোভাক জোকোভিচের ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া হওয়া নিয়ে তিনি বলেন, ফেডেরার বলেন, ‘‘আমার মনে হয় আবারও জোকোভিচ এই কীর্তি গড়তে পারে। আমি, রাফায়েল নাদাল আর জোকোভিচ এই তিন জনেই ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যামের খুব কাছাকাছি এসে গিয়েছিলাম। তবে কেউই লক্ষ্যে পৌঁছতে পারিনি।’’ তিনি আরও বলেন, ‘‘ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যাম জেতা অসম্ভব নয়, তবে নিজের শক্তিকে সঠিক ভাবে ব্যবহার করতে জানতে হয়। সেই কারণেই এই রেকর্ড গড়া খুব কঠিন।’’ 

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top