News Flash

  • Home
  • প্রধান খবর
  • Student suddenly fell ill : স্কুল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল দশম শ্রেণীর ছাত্রী
Image

Student suddenly fell ill : স্কুল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল দশম শ্রেণীর ছাত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,২১ সেপ্টেম্বর।। স্কুল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল দশম শ্রেণীর ছাত্রী। ঘটনা মধুপুর থানাধীন দক্ষিণ কৈয়াডেপা স্কুলে। অসুস্থ ছাত্রীক পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করিয়েছেন। মঙ্গলবার স্কুল চলাকালে দক্ষিণ কৈয়াডেপা স্কুলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে স্কুলের মধ্যে দশম শ্রেণীর ছাত্রী। নাম জানাতুল আক্তার।ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ জানাতুল আক্তার নামে দশম শ্রেণীর স্কুল ছাত্রী হঠাৎ স্কুলে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে।

পরবর্তী সময় স্কুলের শিক্ষকরা পরিবারের লোকজনকে খবর পাঠান। প্রায় ৩০ মিনিট পর বাড়ি থেকে লোকজন স্কুলে গিয়ে অসুস্থ স্কুল ছাত্রীকে নিয়ে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে। সবচেয়ে অবাক করার বিষয় স্কুলের শিক্ষকরা ছাত্রী অসুস্থ হওয়ার পর হাসপাতালে না নিয়ে এসে পরিবারের লোকজনকে খবর পাঠায় ।তা নিয়ে পরিবারের লোকজন একপ্রকার স্কুলের শিক্ষকদের প্রতি ক্ষুব্ধ ।বর্তমানে স্কুলছাত্রী জানাতুল আক্তারের বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।স্কুল চলাকালে ছাত্র বা ছাত্রী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে কিংবা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের।লক্ষনীয় বিষয় হলো স্কুল ছাত্রী ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লেও শিক্ষকরা দায়িত্ব পালন করেন নি।

Releated Posts

কোরবায় পথকুকুরের হামলায় ৫ বছরের শিশুর মৃত্যু, বিশেষ অভিযান শুরু পুরসভার

কোরবা/রায়পুর, ১৭ জুলাই (আইএএনএস): ছত্তীসগঢ়ের কোরবা শহরের দাদর এলাকায় পথকুকুরের হামলায় ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

বিধায়কদের স্বাক্ষর-বিতর্ক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও এক মাসের অন্তর্বর্তী সুরক্ষা দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৭ জুলাই: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধায়কদের স্বাক্ষর-বিভ্রাট সংক্রান্ত মামলায়…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

২০১৪-র আগে উপসাগরীয় যুদ্ধ হলে রেল পরিষেবা অচল হয়ে যেত: প্রধানমন্ত্রী মোদি

জিন্দ (হরিয়ানা), ১৭ জুলাই (আইএএনএস): ‘ডাবল ইঞ্জিন’ সরকারের কারণে হরিয়ানার জিন্দ ‘সুশাসনের মডেল’ হয়ে উঠেছে বলে দাবি করলেন…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

হাইড্রোজেন ট্রেন প্রযুক্তির মেধাস্বত্ব ভারতের হাতে, রপ্তানির নতুন সুযোগ তৈরি: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেনের মেধাস্বত্ব (আইপি রাইটস) ভারতের কাছেই রয়েছে। এর ফলে ভবিষ্যতে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top